News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে ভেন্টিলেটর পাঠাবে আমেরিকা, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

ভারতকে ভেন্টিলেটর পাঠাবে আমেরিকা, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা। সেজন্য ‘বন্ধু’ তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার দুপুরে একটি টুইটবার্তায় মোদী বলেন, ‘ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারীর বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে লড়াই করছি। এরকম সময়ে সব দেশের একসঙ্গে কাজ করাটা সর্বদা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বকে স্বাস্থ্যকর ও করোনা-মুক্ত করার জন্য যতটা করা সম্ভব ততটা করা। ভারত ও আমেরিকার বন্ধুত্বের আরও দৃঢ় হোক।’

এর আগে গতরাতে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমেরিকা আমাদের বন্ধু ভারতকে ভেন্টিলেটর দান করবে। এই মহামারীর সময় আমরা ভারত এবং নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। প্রতিষেধক তৈরির ক্ষেত্রেও আমরা পারস্পরিক সহযোগিতা করছি। একসঙ্গে আমরা এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করব।’

এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানান, ২০০ টি ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা। পরিবহন সংক্রান্ত খরচ ছাড়া প্রতিটির দাম পড়বে প্রায় ১০ লাখ টাকা। ওই আধিকারিক বলেন, ‘চলতি মাসের শেষে বা জুনের প্রথম দিকে তা ভারতে আসবে।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top