News Flash

  • Home
  • Uncategorized
  • পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য সংগ্রহ করতে রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর
Image

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য সংগ্রহ করতে রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) :: আগামী ১৫ দিনের মধ্যে ৮ কোটি পরিযায়ী শ্রমিককে রেশন তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এর জন্য রেশন বণ্টনের জন্য অবিলম্বে কেন্দ্রের পাঠানো খাদ্যশস্য সংগ্রহ করতে রাজ্যগুলিকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান । রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনও রেশন কার্ডই নেই, এমন পরিযায়ী শ্রমিকদের হাতেই এই রেশন তুলে দেওয়া হবে।  

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এই রেশনের ফলে শুধুমাত্র উত্তর প্রদেশেই ১ কোটি ৪২ লক্ষ মানুষ উপকৃত হবেন। এর পাশাপাশি বিহারে (৮৬.৪৫ লক্ষ), মহারাষ্ট্রে (৭০ লক্ষ), পশ্চিমবঙ্গে (৬০.১ লক্ষ), মধ্যপ্রদেশে (৫৪.৬৪ লক্ষ), রাজস্থানে (৪৪.৬৬ লক্ষ), কর্ণাটকে (৪০.১৯ লক্ষ), গুজরাতে (৩৮.২৫ লক্ষ), তামিলনাড়ুতে (৩৫.৭৩), ঝাড়খণ্ডে (২৬.৩৭ লক্ষ), অন্ধপ্রদেশে (২৬.৮২ লক্ষ) এবং অসমে (২৫.১৫ লক্ষ) পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন।

রাজধানী দিল্লিতেও সাত লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক এই রেশন পেয়ে উপকৃত হবেন। পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি করে খাদ্যশস্য এবং ১ কেজি করে ছোলার ডাল দেওয়া হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর দাবি, যদি দেখা যায় এই হিসেবের বাইরে আরও পরিযায়ী শ্রমিককে রেশন দিতে হবে, তার জন্যও অতিরিক্ত খাদ্যশস্য রাজ্যগুলিকে পৌঁছে দিতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার। আগামী দু’ মাসের জন্য রেশন কার্ড বিহীন পরিযায়ী শ্রমিকদের হাতে এই রেশন তুলে দেবে কেন্দ্রীয় সরকার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top