News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি
Image

সোমবার প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : আজ নয়, সোমবার প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি । শনিবার বিকেল চারটে ৪২ মিনিটে টুইট করে একথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।

আজ বিকেল পাঁচটার সময় প্রকাশিত হবে দশম-দ্বাদশ শ্রেণীর সিবিএসই পরীক্ষার সূচি। শনিবার টুইট করে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।কিন্তু নির্ধারিত সময়ের আগেই টুইট করে তিনি জানিয়েছেন আগামী সোমবার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী টুইটারে জানিয়েছেন, অতিরিক্ত কিছু প্রযুক্তিগত বিষয় পর্যালোচনার কারণে নির্ঘণ্ট চূড়ান্ত করায় বিলম্ব হচ্ছে। এই কারণে এ দিন বিকেলের বদলে সোমবার সিবিএসই ওই ঘোষণা করবে। এর জেরে তৈরি হওয়া অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের জেরে দেশব্যাপী লকডাউন আরোপ করা হলে সিবিএসই দশম ও একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা অসম্পূর্ণ থেকে গিয়েছে। যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি, সেগুলি ফের আয়োজিত হবে বলে এর আগে ঘোষণা করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সিবিএসই দশম-দ্বাদশ শ্রেণীর বাকি থাকা পরীক্ষা নিয়ে গত শুক্রবার ৮ মে কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রক জানিয়েছিল জুলাই মাসের ১-১৫ তারিখের মধ্য আয়োজিত হবে এই পরীক্ষা। তারই প্রেক্ষিতে এ দিন সকালে পোখরিয়াল ঘোষণা করেন, বিকেল পাঁচটার সময় উল্লিখিত পরীক্ষাগুলির নির্ঘণ্ট প্রকাশ করা হবে। নতুন নির্ঘণ্টের বিষয়ে জানতে হলে সিবিএসই ওয়েবসাইট এবং তাঁর টুইটার পোস্টের দিকে নজর রাখার জন্য পরীক্ষার্থীদের সচেতন করেন মন্ত্রী। শেষ পর্যন্ত সেই অপেক্ষা পিছিয়ে সোমবার পর্যন্ত গড়াল।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top