News Flash

  • Home
  • Uncategorized
  • এবছর রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে : স্বাস্থ্য দফতর
Image

এবছর রাজ্যে ম্যালেরিয়ার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে : স্বাস্থ্য দফতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫মে৷৷ করোনা-র প্রকোপের মাঝেই ত্রিপুরাবাসীর জন্য সুখবর৷ সম্ভবত, এবছর ম্যালেরিয়া-র প্রকোপ থেকে নিস্তার পাবেন গিরীবাসী৷ কারণ, মার্চ এবং এপ্রিল দুই মাসে ম্যালেরিয়ায় ৯৬ আক্রান্তের সন্ধান মিলেছে৷ অন্যান্য বছর এই সময়ের মধ্যে অন্তত ১০০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ ফলে, ত্রিপুরা ম্যালেরিয়া প্রতিরোধে সাফল্যের দিকে এগিয়ে চলেছে, বলা যেতেই পারে৷


পতঙ্গবাহী রোগ প্রতিরোধ দফতরের পদস্থ আধিকারিকের কথায়, করোনা-র প্রকোপেও ম্যালেরিয়া নিয়ে স্বাস্থ্য দফতর যথেষ্ট সজাগ এবং যে-কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে৷ তিনি বলেন, মার্চ মাসে ৪৯টি এবং এপ্রিল মাসে ৪৭টি ম্যালেরিয়া আক্রান্তের সন্ধান মিলেছে৷ তবে, তারা সকলেই চিকিৎসা সাড়া দিচ্ছেন এবং তাদের শারীরিক স্থিতিশীল বলেই খবর মিলেছে৷ তাঁর দাবি, ম্যালেরিয়া আক্রান্তদের মধ্যে অধিকাংশই ধলাই জেলার বাসিন্দা৷ কয়েকজন গোমতী জেলার বাসিন্দাও রয়েছেন, যাঁরা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷


ওই আধিকারিকের কথায়, ত্রিপুরায় পাহাড়ি জনপদে ম্যালেরিয়ার থাবা প্রতিবছর লক্ষ্য করা গিয়েছে৷ ম্যালেরিয়ার প্রকোপে ত্রিপুরায় মৃত্যু মিছিলের ঘটনাও ঘটেছে৷ কিন্তু, সম্প্রতি ম্যালেরিয়ার প্রকোপ কমতে শুরু করেছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, গত বছর ১৩ হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু, শুধু একজনের ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল৷


তিনি বলেন, ম্যালেরিয়ার প্রকোপ থেকে বাঁচার জন্য মেডিকেটেড মশারি বিলি করা হচ্ছে৷ অতীতেও এ-ধরনের মশারি বিলি করা হয়েছে৷ মূলত, পাহাড়ি জনপদে বসবাসকারীদের ওই মশারি দেওয়া হয়৷ তাতে, ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক কমেছে৷ তাঁর দাবি, ধলাই জেলায় সাড়ে ৯ লক্ষ মেডিকেটেড মশারি বিলি করা হয়েছে৷ অন্যান্য স্থানেও প্রয়োজন অনুসারে মশারি দেওয়া হয়েছে৷ কিন্তু, লকডাউন-এ ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলায় পর্যাপ্ত মশারি পৌছানো সম্ভব হয়নি৷ তবে, কিছুদিনের মধ্যেই ব্যবস্থা করা হবে, জানান তিনি৷


পতঙ্গবাহী রোগ প্রতিরোধ দফতরের ওই আধিকারিকের কথায়, আশা এবং এমপিডব্লিউ কর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছেন৷ করোনা-র প্রকোপে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করেই সকলের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহের কাজ জোর কদমে চলছে৷ সার্বিক দিক দিয়ে ত্রিপুরায় ম্যালেরিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে সাফল্যের খুব কাছাকাছি পৌছানো সম্ভব হয়েছে, দাবি করেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top