News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশের গ্রামে জঙ্গি তালাশি, সেনার ওপর পাথরহামলা, গুলি, হত এক, আহত আরও
Image

অরুণাচল প্রদেশের গ্রামে জঙ্গি তালাশি, সেনার ওপর পাথরহামলা, গুলি, হত এক, আহত আরও

ইটানগর, ১৬ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের লংডিং জেলার এক প্রত্যন্ত গ্রামে ভারতীয় সেনাবাহিনী এবং গ্রামবাসীর মধ্যে সংগঠিত পারস্পরিক হামলায় এক নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেনা জওয়ান সহ আহত হয়েছেন গ্রামের কয়েকজন বাসিন্দা। ঘটনা আজ (শনিবার) সংঘটিত হয়েছে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাজ্যের লংডিং জেলার প্রত্যন্ত পুমাও গ্রামে ভারতীয় সেনার শিখ রেজিমেন্টের এক দল নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন (আইএম)-এর কতিপয় ক্যাডারের খোঁজে অভিযান চালায়। সে সময় স্থানীয় জনতার সঙ্গে তাঁদের সংঘর্ষের সৃষ্টি হয়। জঙ্গিদের বিরুদ্ধে তালাশি চালাতে গেলে গ্রামের মানুষ নাকি সেনাবাহিনীর ওপর পাথর হামলা চালান। তখন সেনাবাহিনীকে গুলি চালাতে হয়। গুলিতে বিদ্ধ হয়ে লামদান লুককাম (৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সেনার গুলিতে গ্রামের আরও কয়েকজন আহত হয়েছেন। তাছাড়া পাথরের ঘায়ে রক্ত ঝরেছে ছয় জওয়ানের।

এদিকে অন্য এক সূত্রের খবর, পুমাও গ্রামের জনৈক জিমফু ওয়াংনাও নামের জনৈক ব্যক্তিকে সেনা জওয়ানরা মারধর করেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের সঙ্গে সেনা জওয়ানদের মধ্যে আজ এক ‘শান্তি সভা’র আয়োজন করা হয়েছিল। ওই সভায় সেনা এবং স্থানীয়দের মধ্যে কোনও কথাকে নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। সেখানে সর্বসম্মত কোনও সমাধান না হওয়ায় সেনা দলটি সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামের কতিপয় সেনার দলকে লক্ষ্য করে পাথর বৰ্ষণ করতে থাকে। এর জবাবে সেনা বাহিনী গুলি চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে সূত্রটি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top