News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে দুর্ঘটনায় হতাহত পরিযায়ী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র
Image

উত্তরপ্রদেশে দুর্ঘটনায় হতাহত পরিযায়ী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): উত্তরপ্রদেশের অরাইয়ায় দুর্ঘটনায় হতাহত পরিযায়ী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র । শনিবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে, অরাইয়ায় মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই টাকা বরাদ্দ হয়েছে জাতীয় ত্রাণ তহবিল থেকে।  


উত্তরপ্রদেশের অরাইয়ায় দু’টি লড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে আরও ২৪ জন পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন আরও ২২ জন।  ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহারের এই পরিযায়ীরা শ্রমিকরা লড়িতে করে রাজস্থান থেকে ফিরছিলেন। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ উত্তরপ্রদেশের অইরাইয়ায় তাঁদের লরিতে সরাসরি ধাক্কা মারে উল্টোদিক থেক তীব্র গতিতে ছুটে আসা একটি লরি। ঘটনায় শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। ট্যুইটারে তিনি লেখেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের আরোগ্য কামনা করি।” এরপর রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top