News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্টার পাড়ায় মধুচক্রের আসর থেকে দুই জোড়া যুবক যুবতী আটক
Image

মাস্টার পাড়ায় মধুচক্রের আসর থেকে দুই জোড়া যুবক যুবতী আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ রাজধানী আগরতলা শহরের নেতাজি চৌমুহনী সংলগ্ণ মাস্টার পাড়ায় মক্ষীরাণীর আসর থেকে দুই জোড়া যুবক যুবতীকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী৷ জোড়া যুবক যুবতীকে পাকড়াও করেছেন স্থানীয় জনগণ৷ তাদেরকে আটকে রেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী৷ খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর পুলিশ এলাকায় ছুটে যায়৷ দুই জোড়া যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মাস্টার পাড়া এলাকার জনগণ জানিয়েছেন ওই এলাকায় একটি বাড়িতে বৃহস্পতিবার দুপুর নাগাদ দুই জোড়া যুবক-যুবতী গাড়ি নিয়ে আসে৷ লক ডাউন অ্যাপের মধ্যে তাদের আনাগোনা লক্ষ্য করে সন্দেহ জাগে এলাকাবাসীদের মধ্যে৷ স্থানীয় লোকজনরা পরিস্থিতির দিকে তীক্ষ্ন নজরদারি শুরু করেন৷ বাড়িটিতে তারা মদের আসর বসায়৷ অসংলগ্ণ অবস্থায় তাদের দেখতে পান এলাকার লোকজন৷ তখনই তারা বাড়িটি ঘেরাও করে রেখে পুলিশকে খবর দেন৷ অবশ্য তারা আইন নিজেদের হাতে তুলে নেন নি৷৷

স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ির মালিক নেশা কারবারের সঙ্গে যুক্ত৷ নেশা কারবারের দায়ে পুলিশের জালে ধরা পড়ে তিনি জেলের ঘানি টেনেছেন৷ বৃহস্পতিবার অবশ্য পরিস্থিতি বেগতিক দেখে তিনি বাড়ি থেকে পালিয়ে যান৷৷ রাজধানী আগরতলা শহর এলাকায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ ঘিরে স্থানীয় জনগণ ক্ষোভে ফুঁসছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top