News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উন্মুক্ত সীমান্তে দেড় কিমি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু
Image

রাজ্যে উন্মুক্ত সীমান্তে দেড় কিমি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৪ মে৷৷ ভারত-বাংলাদেশ ত্রিপুরা সীমান্তে উন্মুক্ত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু হচ্ছেঊ তাতে সীমান্ত অপরাধ কমবে বলে আশা করা যাচ্ছে৷ সিপাহিজলা জেলার এনসি নগর এবং শোভাপুর সীমান্তে দেড় কিলোমিটার এলাকায় জুনের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷


এ-বিষয়ে সিপাহিজলার জেলাশাসক চন্দন কুমার জমাতিয়া বলেন, উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ভীষণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ সে মোতাবেক জেলা ও মহকুমা প্রশাসন, পুলিশ এবং বিএসএফ আধিকারিকদের সাথে উন্মুক্ত সীমান্ত এলাকা পরিদর্শন করেছি৷ তাঁর কথায়, এনসি নগর এবং শোভাপুর এলাকায় দেড় কিলোমিটার উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্থাপনের জন্য নির্মাণ সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে৷


তিনি জানান, ওই দেড় কিলোমিটার উন্মুক্ত সীমান্তে ডাবল লাইন (কম্পোজিট রুফ ফেন্সিং) কাঁটাতারের বেড়া নির্মাণ করা হবে৷ সাথে তিনি যোগ করেন, আরও ছয় কিলোমিটার উন্মুক্ত সীমান্তে সিঙ্গল লাইন কাঁটাতারের বেড়া নির্মাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, ওই ছয় কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ কারণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরার প্রস্তাবে অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে৷

এদিকে, ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে রাজ্যের অংশে ফসল সংগ্রহে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে কৃষকদের অনুমতি দেওয়া শুরু হয়েছে৷ এ-ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণে বিএসএফ, মহকুমা প্রশাসন এবং কৃষকদের সম্মতির ভিত্তিতে স্থির হবে৷ সিপাহিজলার জেলাশাসক চন্দন কুমার জমাতিয়া বলেন, দুজন কৃষককে অনুমতি দেওয়া হয়েছে৷ বাকিদের আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করে অনুমতি দেওয়া হবে৷


প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ১৫০ গজের মধ্যে ত্রিপুরার প্রায় ১২০ বর্গ কিলোমিটার কৃষি জমি এবং মানুষের বসবাস করার জায়গা রয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়ার ওপারে জমির পরিমাণ ত্রিপুরার রাজধানী আগরতলার দ্বিগুণ৷ ১৯৭৫ সালের দু-দেশের দলিল অনুযায়ী সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশের সম্মতি ছাড়া কোনও রকম প্রাচীর বা কোনও ধরনের নির্মাণ করা যাবে না৷ কেন্দ্রীয় সরকার চোরাকারবার এবং দুই দেশের মধ্যে উগ্রপন্থীদের যাতায়াত আটকাতে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল৷ ফলে, ত্রিপুরার প্রায় ৮৫৬ কিলোমিটার বাংলাদেশের সাথে সীমান্তে ৭,২০০ পরিবারের বাড়িঘর ওই কাঁটাতারের বেড়ার ওপারে পড়েছিল৷ যার মধ্যে কিছু পরিবার বেড়ার এপারে চলে আসে৷ ত্রিপুরা সরকার তাদের পুনর্বাসন দিয়েছিল৷


সিপাহিজলার জেলা শাসক চন্দন কুমার জমাতিয়া বলেন, ত্রিপুরা সরকারের আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কাঁটাতারের ওপারে ত্রিপুরার অংশে ফসল কাটার অনুমতি দিয়েছে৷ সে-মোতাবেক ইতিমধ্যে দুই কৃষককে অনুমতি দেওয়া হয়েছে৷ বাকিদের জন্য মহকুমা প্রশাসন ও বিএসএফকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে৷ তাঁর কথায়, স্থানীয়স্তরে বিএসএফ, মহকুমা প্রশাসন এবং কৃষকদের মধ্যে আলোচনার ভিত্তিতে অনুমতি দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top