News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের একাধিক শহরে বাড়ছে লকডাউনের মেয়াদ
Image

মহারাষ্ট্রের একাধিক শহরে বাড়ছে লকডাউনের মেয়াদ

মুম্বই, ১৫ মে (হি.স.) :   মহারাষ্ট্রের একাধিক শহরে বাড়ছে লকডাউনের মেয়াদ । শুক্রবার এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই । তিনি বলেন, রাজ্যে একাধিক শহরের লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হবে। কারণ সবার আগে মানুষের জীবন। মানুষের জীবনকে সুরক্ষিত ও নিরাপদ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বাধিক। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক শহরে লকডাউন ৩১মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের শিল্প মন্ত্রী সুভাষ দেশাই এদিন বলেন, মুম্বই, পুণে, শোলাপুর,ঔরঙ্গাবাদ, থানে মালেগাঁও-সহ একাধিক বড় শহরে ৩১ মে পর্যন্ত লকডাউন বাড়বে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top