News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ধারিত সময়ের চারদিন পর কেরালায় সময়ে প্রবেশ করবে বর্ষা
Image

নির্ধারিত সময়ের চারদিন পর কেরালায় সময়ে প্রবেশ করবে বর্ষা

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.) : কেরালায় সময়ে প্রবেশ করছে না বর্ষা । শুক্রবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের চারদিন পর অর্থাৎ ৫ জুন কেরালায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসবে।  

নির্ঘণ্ট অনুযায়ী ১ জুন কেরালায় বর্ষার আগমন হয় । তবে মূল ভারতীয় ভূখণ্ডে বর্ষা আগমনের নির্ঘণ্ট পরিবর্তন নিয়ে অনেকদিন আলোচনার পর গত এপ্রিলে সেই সময়সূচি বদল করা হয়। আগের নির্ঘণ্ট ধরে যদিও শুক্রবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, কেরালায় আগমনের যে স্বাভাবিক দিন, তার থেকে কিছুটা দেরিতে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। মোটামুটি নির্ধারিত সময়ের চারদিন পর অর্থাৎ ৫ জুন কেরালা উপকূলে প্রবেশ করবে তা।

তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে নির্ধারিত সময়ের ছ’দিন আগে ১৬ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে। গত বছরও নির্ঘণ্টের দু’দিন আগেই সেখানে বর্ষার আগমন হয়েছিল। তবে ঢিমেতালের জন্য ৮ জুন কেরালায় বর্ষা প্রবেশ করেছিল।

ইতিমধ্যে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দেশে স্বাভাবিক বর্ষা হবে। অন্যদিকে, কলকাতায় ১১ জুন থেকে শুরু হবে বর্ষাকাল। থাকবে ১২ অক্টোবর অবধি। উত্তরবঙ্গে তার দিন চারেক আগেই ঢুকবে বর্ষাকাল। শিলিগুড়িতে আট ও জলপাইগুড়িতে সাত তারিখ বর্ষা প্রবেশ করবে, এমনই পূর্বাভাস মৌসম ভবনের। দুটি জায়গাতেই ১২অক্টোবর অবধি বর্ষা থাকবে, অনুমান আবহাওয়াবিদদের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top