News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার ভ্রান্ত নীতি নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে : মানিক সরকার
Image

কেন্দ্রীয় সরকার ভ্রান্ত নীতি নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলাতেও সিটু অফিসের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে সি আই টি ইউ৷ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ নেতা মানিক দে, তপন চক্রবর্তী প্রমুখ৷ আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন কেন্দ্রীয় সরকার ভ্রান্ত নীতি নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকারকে বুজর্োয়া ও পুঁজিবাদীদের সরকার হিসাবেও তিনি আখ্যায়িত করেন৷


দিনমজুর শ্রমিক অংশের মানুষের জন্য সরকার কোন প্রকল্প গ্রহণ করছে না৷ কেন্দ্রীয় সরকার যেসব প্রকল্প ঘোষণা করেছে সেগুলো গরিব অংশের মানুষের স্বার্থরক্ষার বদলে বুজর্োয়া ও পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করে চলেছে বলে তিনি উল্লেখ করেন৷ শ্রমিকদের দিয়ে ৮ ঘণ্টার বদলে ১২ ঘন্টা কাজ করানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের মানসিকতাকে শ্রমিক স্বার্থবিরোধী বলেও আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা মানিক সরকার৷ শ্রমিকদের ইচ্ছার বিরুদ্ধে কোন ভাবে ১২ ঘন্টা কাজ করানো যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷ আট ঘণ্টার পরিবর্তে অধিক সময় কাজ করাতে হলে শ্রমিকদের অতিরিক্ত সময়ের জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন৷


অতিরিক্ত মজুরি দিলেও অতিরিক্ত সময় কাজ করতে ইচ্ছা প্রকাশ না করলে শ্রমিকদের ওপর কাজ চাপিয়ে দেওয়া যাবে না বলে মনে করে সি আই টি ইউ৷ শ্রমিক মেহনতী মানুষের স্বার্থে আন্দোলন জারি রাখবে বলেও সিটু নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top