News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে আরও এক করোনা-আক্রান্ত সুস্থ, ছুটি গুয়াহাটির হাসপাতাল থেকে, এখনও সক্রিয় ৪২ জন
Image

অসমে আরও এক করোনা-আক্রান্ত সুস্থ, ছুটি গুয়াহাটির হাসপাতাল থেকে, এখনও সক্রিয় ৪২ জন

গুয়াহাটি, ১৫ মে (হি.স.) : অসমে আরও এক করোনা-আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এর সঙ্গে রাজ্যে সক্রিয় করোনা-আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৪২।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর টুইট হ্যান্ডলে লিখেছেন, ‘জানিয়ে সুখ অনুভব করছি, আরও একজন কোভিড-১৯ আক্ৰান্তের নমুনা পরীক্ষায় নিগেটিভ এসেছে। নিগেটিভ রেজাল্ট আসায় আজ তাঁকে মহেন্দ্ৰ মোহন চৌধুরী হাসপাতাল (গুয়াহাটি) থেকে মুক্ত করা হয়েছে। রাজ্যে সুস্থ রোগীর সংখ্যা ৪১-এ পৌঁছেছে।’

উল্লেখ্য, গত ১৩ মে রাজ্যে ১৫ এবং ১৪ মে সাত জনের শরীসে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। ফলে অসমে করোনা-আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে দাঁড়িয়েছিল ৮৬। এতে রাজ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, মারণ ভাইরাসে ইতিমধ্যে এক কিশোরী সহ দুজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top