News Flash

  • Home
  • Uncategorized
  • ১,০০০টি শ্রমিক স্পেশাল ট্রেনে ১১.৫ লক্ষ পরিযায়ীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে : রেলমন্ত্রী
Image

১,০০০টি শ্রমিক স্পেশাল ট্রেনে ১১.৫ লক্ষ পরিযায়ীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে : রেলমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): বিগত ১৫ দিনে ১০০০টি শ্রমিক স্পেশাল ট্রেনে ১১.৫ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। শুক্রবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, সমস্ত ট্রেনের মধ্যে ৭৫ শতাংশ উত্তর প্রদেশ এবং বিহারের জন্য চালানো হয়েছে। রেলমন্ত্রীর অভিযোগ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খন্ড সরকার শ্রমিক স্পেশাল ট্রেনের অনুমতি দিচ্ছে না, তাই শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে কষ্ট পাচ্ছেন।

রেলমন্ত্রী টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেলের মাধ্যমে শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এখনও পর্যন্ত ১০০০ শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। গতকাল ১৪৫ ট্রেনের মাধ্যমে শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সমস্ত ট্রেনের মধ্যে ৭৫ শতাংশ উত্তর প্রদেশ এবং বিহারের জন্য চালানো হয়েছে। রেলমন্ত্রী অপর একটি টুইট লিখেছেন, প্রতিদিন ৩০০ শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে রেল, কিন্তু অত্যন্ত দুঃখ হয় কিছু রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড় এবং ঝাড়খন্ড সরকার শ্রমিক স্পেশাল ট্রেনের অনুমতি দিচ্ছে না, তাই শ্রমিকরা বাড়ি থেকে অনেক দূরে কষ্ট পাচ্ছেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top