News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে যুবতী ও জয়নগরে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

মুঙ্গিয়াকামীতে যুবতী ও জয়নগরে ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ১৩ মে৷৷ রাজ্যে আত্মহত্যার ঘটনা যেন পিছু ছাড়ছে না৷ প্রতিদিনই কোথাও না কোথাও আত্মহত্যার খবর রয়েছেই শিরোনামে৷ ফের এক নাবালিকা ফাঁসি দিয়ে আত্মহত্যা করল৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় আজ তথা বুধবার বিকাল প্রায় তিনটা নাগাদ৷


ঘটনার বিবরণে জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন ৪১ মাইল এলাকায় এক নাবালিকা কন্যা আজ তথা বুধবার অন্যান্য দিনের মতো জুম ক্ষেতে যায় দুপুর দেড়টা নাগাদ৷ কিন্তু কিছু মুহূর্তের পর সবার অলক্ষ্যে এই নাবালিকা কন্যাটি জুম ক্ষেতের অনতিদূরে একটি টংঘরে ফাঁসি দেয়৷ পরক্ষণে বিকালে উপজাতি কিছু সংখ্যক যুবক গুলতি নিয়ে ঐ এলাকায় পাখি মারার জন্য গিয়ে প্রত্যক্ষ করে একটি মৃতদেহ ঝুলছে টংঘরের মধ্যে৷ সাথে সাথেই যুবকরা আৎকে উঠে মুঙ্গিয়াকামী থানায় খবর দেয়৷ খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ, ময়না তদন্তের জন্য৷ এদিকে এই ১২ বছর বয়সী নাবালিকার আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


এদিকে, রাজধানীর উত্তর জয়নগর এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করলো এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম আশিস চৌধুরী৷ উত্তর জয়নগর এলাকায় এক আবাসনে ভাড়া থাকতেন আশিস চৌধুরী৷ একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন৷ স্বামী-স্ত্রী দুজন এই আবাসনে থাকতেন৷ বুধবার আশিস চৌধুরীর স্ত্রী অন্যত্র এক অনুষ্ঠানে যায়৷ পেশায় ওষুধ ব্যবসায়ী আশিস চৌধুরী ঘরে একাই ছিলেন৷ এই সুযোগে নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে আশিস চৌধুরী৷ বিকালে আশিস চৌধুরীর স্ত্রী আবাসনে এসে নিজের ঘরের দরজা খুলতেই দেখতে পান স্বামী ফাঁসিতে ঝুলছে৷ সাথে সাথে তিনি আবাসনের অন্যান্য লোকদের ডাকেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ তবে আশিস চৌধুরী কেন আত্মহত্যা করেছে তা নিয়ে সকলে ধোঁয়াশায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top