News Flash

  • Home
  • Uncategorized
  • অধিকাংশ দিল্লিবাসী চাইছেন বিধি মেনে চালু হোক বাস পরিষেবা, জানালেন কেজরিওয়াল
Image

অধিকাংশ দিল্লিবাসী চাইছেন বিধি মেনে চালু হোক বাস পরিষেবা, জানালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): অধিকাংশ দিল্লিবাসী চাইছেন, অবিলম্বে গণপরিবহন বিশেষ করে বাস চালু করা হোক। বৃহস্পতিবার এমনটা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।

এদিন বিকেলে কেজরিওয়াল জানান, আমরা প্রায় ৫ লাখ মানুষের মতামত পেয়েছি। অধিকাংশ দিল্লিবাসী চাইছেন, অবিলম্বে গণপরিবহন বিশেষ করে বাস চালু করা হোক। রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাস বড় ভরসা। তাই দিল্লির মানুষ চাইছেন বাস চালু হোক। তবে তারা এটাও জানিয়েছেন যে বাসে অবশ্যই সামাজিক দূরত্ব বিধি মেনে সকলকে ওঠানামা করতে হবে এবং মুখে মাস্ক পড়তে হবে।

একই সঙ্গে দিল্লিবাসীরা জানিয়েছেন, এই মুহূর্তে স্কুল-কলেজ, স্পা, শপিংমল, সুইমিং পুল, হোটেল, রেস্তোরা আরও বেশ কিছুদিন বন্ধ রাখা হোক। বিভিন্ন ব্যবসায়ী সংগঠন জানিয়েছে, দোকানপাট জোড়-বিজোড় নীতিতে খোলা হোক। অর্থাৎ কিছু দোকান মঙ্গল, বৃহস্পতি ও শনিবার খোলা থাকুক এবং কিছু দোকান সোম বুধ শুক্র খুলে রাখা হোক।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সারা দেশে চলছে ৩.০ পর্যায়ের লকডাউন । প্রধানমন্ত্রীর ঘোষণা মত ১৭- মের পর লকডাউনের চতুর্থ পর্যায়ে শুরু হতে পারে। এই চতুর্থ পর্যায়ে লকডাউনের বিভিন্ন ক্ষেত্রে আরও কিছু শিথিলতা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তবে খোদ রাজধানী দিল্লির মানুষ চতুর্থ দফা লকডাউনের সময় কোন কোন বিষয়ে শিথিলতা চাইছেন চাইছেন সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top