News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা, ধৃত গর্ভধারিনী মা
Image

ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা, ধৃত গর্ভধারিনী মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ পারিবারিক কলহের জেরে গর্ভস্থ সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা করল গর্ভধারিনী মা৷ ঘটনা আমতলী থানা এলাকার পূর্ব বল্লভপুরের বুধবার সকাল নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ মাকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায় আমতলী থানা এলাকার পূর্ব বল্লভপুর এ দীর্ঘদিন ধরে মা এবং ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল৷ বুধবার সকাল নাগাদ পাষাণী মা তার ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার চেষ্টা করে৷ ধারালো অস্ত্রের আঘাতে পুত্র প্রাণজিৎ ভৌমিক গুরুতরভাবে আহত হয়েছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত পুত্র প্রাণজিত পেশায় অটোচালক৷ আহত প্রানজিৎ এর স্ত্রী জানান, বুধবার সকালে তিনি রান্না ঘরে রান্না করতে গিয়েছিলেন৷ স্বামী তখন ঘুমোচ্ছিলেন৷ ঘুমন্ত অবস্থাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন শাশুড়ি৷ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়৷ দা এর আঘাত গলায় না লেগে অন্য জায়গায় লাগে৷ তাতে রক্তাক্ত হয় ঘুমন্ত পুত্র প্রানজিত ভৌমিক৷


চিৎকারে রান্নাঘর থেকে ছুটে আসেন স্ত্রী৷ শাশুড়ির হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিয়ে স্বামীকে কোনোক্রমে প্রাণ বাঁচান৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এ ব্যাপারে আমতলী থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ ঘটনার খবর পেয়ে সিপাহী জলা জেলার জেলা পুলিশ সুপার এবং এসডিপিও ঘটনাস্থলে ছুটে আসেন৷ অভিযুক্ত মা মমতা ভৌমিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্ত পাষাণী মায়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top