News Flash

  • Home
  • Uncategorized
  • খুদে ভক্তদের খেলাধুলোর সঙ্গে পড়াশোনাতেও মনোযোগী হওয়ার পরামর্শ বিরাটের
Image

খুদে ভক্তদের খেলাধুলোর সঙ্গে পড়াশোনাতেও মনোযোগী হওয়ার পরামর্শ বিরাটের

মুম্বই, ১৪ মে (হি.স.): খুদে ভক্তদের খেলাধুলোর সঙ্গে পড়াশোনাতেও সমান ভাবে মনোযোগী হওয়ার  বার্তা দিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। ভারত এবং ভারতের বাইরে থেকে নির্বাচিত আট খুদে ভক্তের সঙ্গে অনলাইন কনফারেন্সে এই পরামর্শ দেন কোহলি ।

ওই অনুষ্ঠানে অর্জুন মায়োরে নামে এক শিশু ভক্ত জানতে চায়, তাঁর ছোটবেলায় গরমের ছুটি কী ভাবে কাটাতেন বিরাট? ভারত অধিনায়ক জবাব দেন, “আমি তো গরমের ছুটিতে ৯০ শতাংশ সময় ক্রিকেট খেলেই কাটিয়েছি। বাকি দশ শতাংশ খেলেছি ব্যাডমিন্টন, ফুটবল এবং বাস্কেটবল।” সেখানেই না থেমে বিরাট আরও বলেছেন, “তবে আমি গরমের ছুটিতে হোমওয়ার্ক নিয়মিত করতাম। ওটা খুবই জরুরি ছিল। অনেকবার এমনও হয়েছে যে, স্কুল খোলার সময় চলে এসেছে অথচ আমি হোমওয়ার্কই করে উঠতে পারিনি। তখন খুব কষ্ট হত।”

লন্ডন থেকে এক খুদে ভক্তের প্রশ্ন ছিল, তাঁর স্কুলের দিনগুলি কেমন ছিল? কোহলি জবাবে বলেন, “আমার যখন ১২ বছর বয়স, তখন তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই খেলে কাটাতাম। স্কুল শেষ হলেই সোজা চলে যেতাম অ্যাকাডেমিতে। তার পরে বাড়িতে ফিরে হোমওয়ার্ক সেরে নিতাম। এটাই ছিল রোজকারের নিয়ম। পরীক্ষার সময় আমরা খেলাধুলো করতাম না। তবে তার মধ্যে সুযোগ পেলে আমি কিছুটা ঘাম ঝরিয়ে নিতাম।”

বিরাটের মনে এখনও তাজা রয়েছে গরমের ছুটি শুরু হওয়ার প্রথম দিন। তিনি বলেছেন, “গরমের ছুটির আগে শেষ ক্লাসটা আমাদের সকলের কাছেই খুব রোমাঞ্চকর ছিল। মনে মনে ভাবতাম, কাল থেকে আর স্কুলে যেতে হবে না। আমি তো বাড়িতে ফিরেই পিঠ থেকে ব্যাগটা ছুড়ে দিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়তাম। খুব ভালভাবে অনেকটা সময় ধরে স্নান করার পরে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়তাম। মনটা খুব হাল্কা থাকত।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top