News Flash

  • Home
  • Uncategorized
  • ১০৩২৩ এর শিক্ষা ভবন ঘেরাওকে ঘিরে ধুন্ধুমার
Image

১০৩২৩ এর শিক্ষা ভবন ঘেরাওকে ঘিরে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের পক্ষ থেকে মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও করা হয়৷ ১২দিন আগে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার কাছে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছিল৷ শিক্ষা অধিকর্তার তরফ থেকে এ বিষয়ে কোনো ধরনের সদুত্তর দেওয়া হয়নি৷ নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর মঙ্গলবার ১০৩২৩ শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা ভবন ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করা হয়৷


শিক্ষা ভবন ঘেরাও ও বিক্ষোভের খবর পেয়ে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷ আন্দোলনরত শিক্ষকরা জানান তারা বিষয়টি নিয়ে শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে চান এবং এ বিষয়ে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে স্পষ্টীকরণ চান৷ কিন্তু শিক্ষা অধিকর্তা আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে দেখা করতে রাজি হননি৷ তাতেই আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করে এবং তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷ আন্দোলনকারীরা অবশ্য কোন ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখেন নি৷


বিক্ষোভরত আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দস্তাদস্তি হয়৷ আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা যে চার দফা দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছিলেন সে বিষয়ে তাদের সঙ্গে দেখা করে শিক্ষা অধিকর্তাকে স্পষ্টীকরণ দিতে হবে৷ অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষা অধিকর্তার দেখা করতে অনিচ্ছা প্রকাশ এর ঘটনাকে শিক্ষা দপ্তরের দুর্বলতা বলেও তারা আখ্যায়িত করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top