News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার আহ্বান নিয়ে সন্দিহান বিরোধীরা
Image

প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার আহ্বান নিয়ে সন্দিহান বিরোধীরা

নয়াদিল্লি, ১৩ মে (হি.স.):  করোনা সঙ্কটকালে দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা প্রধানমন্ত্রী দিয়েছেন। এই বিষয়ে সরব বিরোধীরা। বুধবার বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে আত্মনির্ভরতার কথা বলেছেন, তা বহু দশক আগে বলে গিয়েছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু ও জহরলাল নেহেরু।তারও আগে আত্মনির্ভরতার কথা বলে গিয়েছিলেন মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর। তারই ফলস্বরূপ প্ল্যানিং কমিশন গড়ে উঠেছিল  আজ সাত বছর পর প্রধানমন্ত্রীর মনে হয়েছে দেশকে আত্মনির্ভর করে তোলা প্রয়োজন। লোকাল থেকে গ্লোবালের যে কথা প্রধানমন্ত্রী বলেছেন তার সাফল্য নিয়ে সন্দিহান প্রদিপবাবু। পাশাপশি আর্থিক উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর কোয়ান্টাম জাম্প সার্বিক পরিকাঠামো উন্নয়ন ছাড়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

এসইউসিআই নেতা অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, হাতে মাইক নিয়ে বাণী বিতরণ করে গিয়েছেন প্ৰধানমন্ত্রী। দেশবাসীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজের ভাষণে যা বলেছেন তা শুনতে খুব ভাল। কিন্তু কার্যক্ষেত্রে তা মুখ থুবরে পড়ে। প্রধানমন্ত্রীর ভাষণ থেকে কথার ফুলঝুরি ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

দেশবাসীকে বিশ্ব ভাবনার যে আহ্বান প্রধানমন্ত্রী করেছেন সে সম্পর্কে বলতে গিয়ে অমিতাভ বাবু বলেন দেশের মানুষ খেতে পাচ্ছে না। পরিযায়ী শ্রমিকদের অবস্থা দুর্বিষহ। এই দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখা যায় না। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ আরো সদর্থক হওয়া উচিত ছিল।

বর্ষীয়ান সিপিআইএম নেতা মহম্মদ সেলিম নিজের টুইট বার্তায় জানিয়েছেন, রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলির মেরুদণ্ড ভেঙে দিয়ে রাত আটটার সময় প্রধানমন্ত্রী আত্মনির্ভর বলছেন। আদতে তিনি রিলায়েন্স এবং নিজের দিকেই বেশি মনোনিবেশ করেছেন। প্ৰধানমন্ত্রীর এই  আত্মনির্ভরতার ধারণা যে নেহেরুর থেকে নেওয়া তাও মনে করিয়ে দিয়েছেন বর্ষীয়ান এই বাম নেতা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top