News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের প্রথম দুই করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ : আইনমন্ত্রী
Image

বিএসএফের প্রথম দুই করোনা আক্রান্তের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ রাজ্যে করোনা সংক্রমিত হাসপাতালে চিকিৎসাধীন প্রথম দুই বিএসএফ জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাদেরকে আগরতলা থেকে নিয়ে যাওয়ার জন্য এবং একান্তবাসে রাখার ব্যবস্থায় বিএসএফ-এর আইজি-কে চিঠি পাঠানো হয়েছে৷ মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে শনাক্ত ১০ জন বিএসএফ জওয়ানকে হাসপাতাল থেকে নিয়ে যেতে বিএসএফ-এর আইজি-কে চিঠি পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই হাসপাতালে ১০ দিন অতিক্রান্ত হওয়ায় তাঁদের ছুটি দেওয়ার তোড়জোড় চলছে৷


এদিন তিনি বলেন, করোনা আক্রান্ত শিশুটিও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে৷ বর্তমানে শিশুটি শালবাগানে বিএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ শিক্ষামন্ত্রী ত্রিপুরার করোনা ভাইরাস সম্পর্কিত সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন, রাজ্যে বর্তমানে ২৩০ জন প্রাতিষ্ঠানিক একান্তবাসে রয়েছেন এবং ২,৩৬৭ জন রয়েছেন বাড়িতে একান্তবাসে৷ তাঁর দাবি, এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এর মধ্যে ১০ হাজার ৩৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে মোট ১৫৪ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে৷ এর মধ্যে ২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ২ জন বহির্রাজ্যের রয়েছেন৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত ১৫০ জন চিকিৎসাধীন রয়েছেন৷ তিনি জানান, আজ আরও ৭১০ জনের নমুনার রিপোর্ট এখনও আসেনি৷


শিক্ষামন্ত্রী বলেন, আজ চোরাইবাড়ি দিয়ে ৩৭২ জন রাজ্যে প্রবেশ করেছেন৷ এর মধ্যে ১০১ জন ট্রাক চালক, ৩৬ জন রোগী এবং ২৩৫ জন যাত্রী রয়েছেন৷ তিনি জানান, এখন পর্যন্ত যতজন বহির্রাজ্যে আটকে রয়েছেন তাঁদের মধ্য থেকে মোট ৬,৭২৩ জন আর্থিক সহায়তা পাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন৷ এর মধ্যে ৫,৭৮৯ জনকে মোট ২ কোটি ৮ লক্ষ ১ হাজার ৮৪০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top