News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা টেস্টিং নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস
Image

করোনা টেস্টিং নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) :  করোনা রোধে টেস্টিং ছাড়া আর অন্য কোনও বিকল্প পথ খোলা নেই। কিন্তু আসল পরিসংখ্যান লুকোনোর জন্য সরকার টেস্টিং করানো থেকে পালাচ্ছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে। ‘ডিসচার্জিং উইদাউট টেস্টিং’ নীতির উপর ভিত্তি করে কাজ করে চলেছে কেন্দ্র। ফলে আগামীদিনে ভুগতে হবে দেশের সাধারণ মানুষদের বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে।

 কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিপুল পরিমাণে টেস্টিং করছে না। এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া লোকেদের শুধুমাত্র কোয়ারেন্টাইন করা হচ্ছে। লক্ষণ না থাকায় তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে না। এই ভাবে চলতে থাকলে কোনও ভাবেই করোনাকে রোধ করা যাবে না। ফলে মারণ এই রোগ নির্মূল করতে কেন্দ্রের লক্ষ্য কি তা স্পষ্ট করতে হবে। আই সি এম আরের এলিসা কিট নিয়েও সরব হয়েছেন সুস্মিতা। তার মতে এই কিট নির্মাণ করতে কেন একটি মাত্র কোম্পানিকে বরাত দেওয়া হল। ত্রাণ সামগ্রী সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top