News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর পরিমান নেশা সমগ্রীসহ আটক ব্যপারী
Image

বিস্তর পরিমান নেশা সমগ্রীসহ আটক ব্যপারী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ মে৷৷ লককডাউন চলাকালীন সময়ে ক্রেতা সেজে এক ড্রাগস ব্যবসায়ীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সমঝে দিলেন পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির এক সাহসী যুবক৷ আটক ড্রাগস ব্যবসায়ীর নাম কালাম উদ্দিন৷পিতার নাম ছালাম উদ্দিন৷বাড়ি পাথারকান্দি থানাধীন মধুরবন্দ এলাকায়৷তাকে পাঁকড়াও করা সাহসি যুবকের নাম বিশ্বজিৎ সিনহা৷ বাড়িপাথারকান্দিতে৷ধৃতের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে আজ তাকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে৷


অভিযোগ মতে গতকাল বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানাধীন ব্লক সিঙ্গারী এলাকার এক গোপন ডেরায় ড্রাগস বিক্রি করছিল কালাম৷ তৎক্ষণাৎ গোপন সূত্রে খবরটি যায় বিশ্বজিৎ সিনহার কাছে৷তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়ে ড্রাগস খদ্দেরদের কাছ থেকে কালামের নম্বর নিয়ে ক্রেতা সেজে তাঁকে ফের এখানে আসার অনুরোধ জানান৷এর কিচ্ছুক্ষন পর বিক্রির উদ্দেশ্যে কালাম উদ্দিন ঘটনাস্থলে আসতেই বিশ্বজিৎ ও তাঁর আরোও সঙ্গীরা তাঁকে পাকড়াও করে ফেলেন৷তার কাছ থেকে মোট চৌদ্দ কৌটা ব্রাউন সুগার উদ্ধার হয়৷যার বাজার মুল্য অনুমানিক কুড়ি হাজার টাকার মত হবে বলে জানা গেছে৷এদিকে বিশ্বজিৎ সিনহা স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ইদানিং কালে বৃহত্তর পাথারকান্দি এলাকায় নেশাজাতীয় সামগ্রীর রমরমা ব্যবসা চলছে৷


দীর্ঘদিন থেকে পাথারকান্দি এলাকা থেকে ব্রাউন সুগার রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে আসছে৷ অচল হয়ে যেখানে এই ধরনের অসামাজিক কাজকর্মে যুব প্রজন্ম প্রায় ধংসের মুখে ধাবিত হচ্ছে৷এব্যাপারে সঠিক তদন্ত ক্রমে অবাদে ড্রাগস ব্যবসায়ীদের প্রতি বিহিত ব্যবস্থা নিতে তিনি জেলা প্রশাসনের কাছে জোরালো আর্জি জানান৷এদিকে ধৃত যুবকের স্বীকার উক্তি ধরে গতকাল রাতে পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি তানবীর আহমেদ মধুরবন্দ লাগোয়া খিলরবন্দ এলাকার প্রধানমন্ত্রীর ’মন কি বাত’ অনুষ্ঠানে উঠে আসা রিকশা চালক আহমদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে এ কান্ডের নেপথ্যে নায়ক তথা মুল ড্রাগস কারবারি আহমদ আলীর পুত্র নাসির উদ্দিনকে পাঁকড়াওয়ের চেষ্টা করলেও তারা ব্যর্থ যান৷তবে তাকে ধরতে পুলিশ সবদিকে জাল বিছিয়েছে বলে জানিয়েছেন ওসি৷এ কান্ডে পাথারকান্দিতে নয়টি সুকলের স্থপতি রিকশাওয়ালা আহমদ আলীর পুত্রের নাম প্রকাশ্য বেরিয়ে আসতেই এলাকার বিভিন্ন মহলে নানা প্রশ্ণ চিহ্ণ দেখা দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top