News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে প্রস্তুতি খতিয়ে দেখলেন অতিরিক্ত মুখ্যসচিব
Image

করোনা : রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়িতে প্রস্তুতি খতিয়ে দেখলেন অতিরিক্ত মুখ্যসচিব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ মে৷৷-দায়সারা মনোভাবে রাজ্যের প্রবেশদ্বার অর্থাৎ করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ স্থান চুড়াইবাড়ি সফর করে গেলেন অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ৷ আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আগরতলা থেকে রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে আসেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ৷ উনার সাথে ছিলেন উত্তর জেলার জেলাশাসক রেবেল হেমেন্দ্র কুমার, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক৷


বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি হু হু করে বাড়ছে৷আর বহিরাজ্য থেকে পন্যবাহী লড়ি চালক,সহ চালক ও যাত্রীদের শরীরের করোনা পজেটিভ সংক্রমণ আছে কিনা তা সনাক্ত করতে স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ টিম বসানো হয়েছে চুড়াইবাড়ি সেল ট্যাক্স কমপ্লেক্সের ভিতরে৷ কিন্তু সেখানে ঢিলেমি থাকার কারনে যাত্রী ও চালকদের দীর্ঘ লাইন লেগে থাকে৷ অতিরিক্ত মুখ্য সচিব প্রথমে চুরাইবারি সেলটেক্স কমপ্লেক্সের ভেতরে করোনা ভাইরাস স্ক্যানিং সেন্টারের স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন৷


তারপর ছুটে যান চুড়াইবাড়ি থানার সামনে৷ সেখানে রাজ্যে প্রবেশ ও বেরিয়ে যাওয়া লড়ি কিভাবে আসা-যাওয়া করছে তা নিয়ে পুলিশের সাথে আলোচনা করেন৷ সেখান থেকে ছুটে যান যাত্রী ও চালকদের কোয়ারেন্টাইন করে রাখা খেরেংজুরি জহর নবোদয় বিদ্যালয়ে৷ সেখানে গিয়ে খোঁজখবর নেন অতিরিক্ত মুখ্যসচিব এসকে রাকেশ৷ তারপর সেখান থেকে পানিসাগর উদ্দেশ্যে পাড়ি দেন৷ কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য লরি চালক ও যাত্রীদের সুবিধে-অসুবিধের কোন খোঁজ খবরই নেননি মুখ্য সচিব৷ পরিদর্শন করেননি বিপদজনক স্থানে অবস্থিত ১৮ কিমি ত্রিপুরা অসম সীমান্ত৷এককথায় দায়সারা মনোভাবে করোনা ভাইরাসের মহামারীতে বিপদজনক স্থান অর্থাৎ রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি পরিদর্শন করলেন অতিরিক্ত মুখ্য সচিব৷ পন্যবাহী লড়ি চালকদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে কোন কিছুর খোঁজ খবর নিলেননা অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ৷ খোঁজখবর নিলেন না যাত্রীদেরও৷ শনিবার মাঝরাত থেকে অসম সরকার ত্রিপুরা রাজ্যের নাগরিক অসমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে৷


চালকদের অভিযোগ ২/৩ দিন থেকে কাঁচামাল থেকে শুরু করে ফল ও মাছের গাড়িগুলি দাঁড়ানো থাকায় সকল সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে৷ এমনকি চালকদের মধ্যে খাদ্য সংকটও দেখা দিয়েছে৷যেহেতু রাজ্যের একমাত্র প্রবেশদ্বার চুড়াইবাড়ি সুতরাং এই প্রবেশদ্বারে করোনা মোকাবিলা করতে কতটুকু তৎপর সংশ্লিষ্ট দপ্তর তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে৷ বিশেষ করে আজ রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এসকে রাকেশ দায়সারা মনোভাবে চুড়াইবাড়ি পরিদর্শনের পর স্থানীয় জনগণ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের চাাকল ও যাত্রীদের মধ্যে তীব্র কৌতুহল দেখা দিয়েছে৷ এমনকি সংবাদমাধ্যমের সামনে কোন প্রকার মন্তব্য করেননি অতিরিক্ত মুখ্য সচিব৷

সুতরাং ঝুঁকিপূর্ণ সান তথা রাজ্যের প্রবেশদ্বার পরিদর্শন করে উত্তর জেলার জেলা আকারিকদের কোন নিয়ম কানুন বা উন্নত পরিকাঠামোর নির্দেশ দিয়ে গেলেন কি না তা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে বিরাজ করছে৷মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব অত্যন্ত প্রয়োজন কিন্তু আজকের অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশের চুরাইবাড়ি পরিদর্শন কালে আমজনতা সামাজিক দূরত্ব বজায় রাখলেও রাজ্যের উচ্চপদস্থ আধিকারিক গন সামাজিক দূরত্বকে তোয়াক্কা করেননি৷এক কথায় ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি কিন্তু বিপদজনক অবস্থানে রয়েছে৷ এখানে গাড়ি গুলিকে সেনিটাইজ করা হচ্ছে না৷ তা ত্রিপুরার জন্য অত্যন্ত ঝুঁকির বিষয়৷ রাজ্য সরকারকে সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ ত্রিপুরার প্রবেশদ্বার ও তার আশপাশ এলাকাকে সুরক্ষিত রাখলে ত্রিপুরার জন্য ঝুঁকি কম থাকবে বলে অভিজ্ঞ মহলের ধারণা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top