News Flash

  • Home
  • Uncategorized
  • ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী পলাতক
Image

ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক মহিলাকে৷ ওই ঘটনায় মহিলার স্বামী পলাতক বলে জানিয়েছে পুলিশ৷ মৃতার ছেলের অভিযোগ, তার বাবার হাতেই মা খুন হয়েছেন৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনাস্থল ফরেন্সিক এবং ডগ স্কোয়াড পরিদর্শন করেছে৷


শনিবার সকালে আমতলি থানাধীন শ্রীনগর এলাকায় ঘরের ভেতরে অনিমা চক্রবর্তীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তার স্বামী গৌতম চক্রবর্তী পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ ওই ঘটনায় মৃতার এক আত্মীয় বলেন, স্বামী ও পুত্র সন্তানকে নিয়ে অনিমা শ্রীনগর এলাকায় ভাড়া থাকতেন৷ বাড়িতে প্রায় সময় অশান্তি লেগে থাকত৷ তাই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করার জন্য বলেছিলাম তাকে৷ কিন্তু তিনি শুনেননি আমার পরামর্শঊ ওই আত্মীয়ার কথায়, গতকাল রাতে অনিমা আমার বাড়ি গিয়েছিল৷ তাকে বাড়ি ফিরে যেতে বারণ করেছিলাম৷ আজ সকালে তার ছেলে ফোন করে জানিয়েছে, তার মা (অনিমা) খুন হয়েছেন৷ তিনি বলেন, মৃতার স্বামী কোনও রোজগার করে না৷ সংসার প্রতিপালনে আগরতলা রেল স্টেশনে সাফাই কর্মীর কাজ করতেন তিনি৷


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অনিমা চক্রবর্তীকে খুন করা হয়েছে৷ রাতেই ঘটনাটি ঘটেছেঊ মহিলার স্বামী বর্তমানে পলাতক৷ সদর এসডিপিও বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তাছাড়া, ফরেন্সিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ তদন্ত চলছেঊ মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top