News Flash

  • Home
  • Uncategorized
  • পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর
Image

পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ মে৷৷ পুকুরের জলে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু৷ঘটনা উত্তরের ফুলবাড়ি গ্রামের ১নং ওয়ার্ডে৷ আজ সন্ধ্যা নাগাদ বাড়ির লোকজনদের অদৃশ্যে পুকুরের জলে পড়ে মৃত্যু হয় উসমান আলী (৫)৷ ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের ৫ বছরের পুত্র সন্তান উসমান আলী প্রতিদিনের মত আজও বিকেলবেলা খেলাধুলা করছিল৷


কিন্তু সন্ধ্যে ঘনিয়ে যাবার পর উসমান ঘরে না ফেরাতে তার ঘরের লোকজন বাড়ির আশপাশ খোঁজাখুঁজি করেও তাকে পাননি৷উসমান আলীর পিতা নজরুল ইসলামের প্রেমতলা বাজারের ফলের দোকান থাকাতে বাড়ির লোকজন তাকে ফোন করলে নজরুল ইসলাম বাড়িতে গিয়ে নিজের পুত্র সন্তানের সন্ধানে খুঁজাখুঁজি শুরু করেন৷ অবশেষে বাড়ির পাশের একটি পুকুরের জলে পাঁচ বছরের পুত্রকে ভাসমান অবস্থায় দেখতে পান৷ খবর দেওয়া হয় প্রেমতলা দমকল বাহিনীকে৷ দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে ৫ বছরের শিশু উসমান আলীকে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্দ্বীপ দেব উসমান আলীকে মৃত বলে ঘোষণা করেন৷

পাঁচ বছরের ফুটফুটে পুত্র সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন উসমান আলীর বাবা-মা ও আত্মীয় পরিজনরা৷ বর্তমানে মৃতদেহটি কদমতলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেবে চুরাইবাড়ি থানার পুলিশ৷তবে পাঁচ বছরের এক ফুটফুটে শিশু জলে পড়ে সলিল সমাধি হওয়াতে গোটা ফুলবাড়ি এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top