News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাস লিকের ঘটনায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার অভিযুক্ত সংস্থা এলজি পলিমার্স
Image

গ্যাস লিকের ঘটনায় ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার অভিযুক্ত সংস্থা এলজি পলিমার্স

বিশাখাপত্তনম, ৯ মে (হি. স.) : বৃহস্পতিবার ভোরে বিশাখাপত্তনমে এলজি পলিমার্স কারখানায় স্টাইরিন গ্যাস লিক হওয়ার ফলে ১২ জন মারা গিয়েছেন। জখম হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।  এই দুর্ঘটনার প্রায় দু’দিন পর ক্ষমা চাইল দক্ষিণ কোরিয়ার অভিযুক্ত সংস্থা এলজি পলিমার্স। শনিবার গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, ঘটনার জন্য তারা দুঃখিত ও ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানাচ্ছে সংস্থা।

বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘটনার তদন্তে তারা সবরকম সহযোগিতা করবে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। কারখানাটিতে যে ইতিমধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এদিন সেই দাবিও করেছে এলজি পলিমার্স।

সংস্থাটি জানাচ্ছে, প্রাথমিক তদন্তে তারা জানাতে পেরেছে কারখানার স্টাইরিন মনোমার স্টোরেজ থেকে গ্যাস লিক করেই এই কাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে একটি টাস্কফোর্স গঠন করেছে সংস্থা। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাঁদের যাবতীয় সাহায্যের আশ্বাসও দিয়েছে এলজি পলিমার্স।

উল্লেখ্য, বুধবার গভীর রাতে বিশাখাপত্তনমের এলজি পলিমার্সের কারখানা থেকে বিষাক্ত স্টাইরিন গ্যাস লিক করে ছড়াতে থাকে আশেপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক মানুষ। মৃত্যু হয় প্রচুর গবাদিপশু ও পাখীর। ইতিমধ্যেই এই ঘটনার ক্ষতিপূরণ বাবদ এলজি পলিমার্সকে ৫০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top