News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় ট্রাম্পের নেওয়া পদক্ষেপের সমালোচনা করলেন ওবামা
Image

করোনা মোকাবিলায় ট্রাম্পের নেওয়া পদক্ষেপের সমালোচনা করলেন ওবামা

ওয়াশিংটন, ১০ মে (হি.স):  করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোর সমালোচনা করলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।রবিবার আন্তর্জাতিক সংবাদ মধ্যমে জানিয়েছে, ব্যক্তিগত একটি কনফারেন্স কলে মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাস মোকাবিলাকে ‘চরম বিশৃঙ্খল এক বিপর্যয়’ বলে অভিহিত করেন তিনি।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, আমেরিকায় এখনও পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ লাখ ৯ হাজার ৫৪১ এবং মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৭৯৪ জনের। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইট হাউস ও প্রশাসনে যারা তার জন্য কাজ করেছেন, শুক্রবার তাঁদের একটি কনফারেন্স কলে কথোপকথনের সময় ওবামা বলেন, ‘সবচেয়ে ভালো সরকারের জন্যও এ সংকট মোকাবিলা করা কঠিন হত। আর এই সরকারের মধ্যে ‘দেখি এতে আমার জন্য কী আছে’, ‘অন্যরা চুলোয় যাক’- এ ধরনের মনোভাব কাজ করায় এটি চরম বিশৃঙ্খল এক বিপর্যয়ে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্য লকডাউন জারি করলেও ইতিমধ্যে বিধিনিষেধ শিথিল করে লোকজনকে কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এতে ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিক, করোনা ভাইরাস মহামারির শুরু থেকেই এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন ট্রাম্প। ফেব্রুয়ারিতে ঝুঁকির কথা অস্বীকার করে তিনি বলেন, খুব দ্রুতই চলে যাবে এ মহামারি। মধ্য মার্চে তিনি স্বীকার করেন, এ মহামারি গুরুতর। এপ্রিল মাসে তিনি পরামর্শ দেন, জীবাণুনাশক পান করে এ ভাইরাসটি রোধ করা যেতে পারে। গত সপ্তাহে তিনি ঘোষণা করেন, হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্কফোর্স ভেঙে দেওয়া হবে কিন্তু পরে বলেন অর্থনীতি ফের সচলের দিকে মন দেবে এ টাস্কফোর্স। ট্রাম্পের এই মনোভাবেরই সমালোচনা করেন ওবামা ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top