News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমা হাসাওয়ে আরও ১২৬ জনের হোম কোয়ারেন্টাইন
Image

ডিমা হাসাওয়ে আরও ১২৬ জনের হোম কোয়ারেন্টাইন

হাফলং (অসম), ১০ মে (হি.স.) : ডিমা হাসাও জেলায় আরও ১২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। রবিবার জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগের মোট ২৫ টি সার্ভেইলেন্স টিম ১২৬ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন করে তাঁদের বাড়ি সিল করে দিয়েছে।

ডিমা হাসাও জেলায় স্বাস্থ্য বিভাগের মোট ৯৯৫ টি সার্ভেইলেন্স টিম ৩ হাজার ৫২ জনকে হোম কোয়ারেন্টাইন করেছিল। তার মধ্যে কোভিড-১৯-এর কোনও উপসর্গ ছাড়াই ৬৪৩ জন ব্যক্তি তাঁদের ২৮ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা উত্তীর্ণ করায় এঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাছাড়া আজ পর্যন্ত ৩৫১ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা অতিক্রম করার পাশাপাশি মোট ৯৯৪ জন ব্যক্তি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনের সময়সীমা পার করেছেন। এঁদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে।

এদিকে কাছাড়ে কোভিড ১৯ সংক্রমণে ১০ জন আক্রান্ত হওয়ার পর ডিমা হাসাও জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সন্দেহ করা হচ্ছে, শিলচরে কোভিড ১৯ রোগে আক্রান্ত রোগীরা জেলার ওপর দিয়ে যাওয়ার পথে মাইবাং ৫৪ নম্বর জাতীয় সড়কের জিরো পয়েন্টে অবস্থিত একটি ধাবায় খাওয়া দাওয়া করেছেন। যার দরুন শনিবার মাইবাং জাতীয় সড়কের পাশে থাকা ওই ধাবা মাইবাং মহকুমা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিল করে দিয়ে ধাবার মালিক নিভু ভৌমিক ও তার ৬ কর্মীকে কোয়ারেন্টাইনে করা হয়েছে।

রবিবার মাইবাং জিরো পয়েন্টে অবস্থিত ওই ধাবা সহ সমগ্র মাইবাং শহরকে জীবাণুমুক্ত করতে অগ্নি নির্বাপক বাহিনী সেনিটাইজ করেছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top