News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে করোনায় আক্রান্ত আধাসামরিক বাহিনীর ৫০০ বেশি জওয়ান, মৃত ৫
Image

দেশজুড়ে করোনায় আক্রান্ত আধাসামরিক বাহিনীর ৫০০ বেশি জওয়ান, মৃত ৫

নয়াদিল্লি, ৮ মে (হি. স.) : দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিভিন্ন আধা সামরিক বাহিনীর ৫০০ বেশি জওয়ান। এপর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। শুধু দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ৪৫০ জন জওয়ান ।

ভারতীয় আধা সামরিক বাহিনীতে করোনা পজিটিভ এর সংখ্যা বেড়েই চলেছে । যা ৫০০ ছাড়িয়েছে। মূলত বিভিন্ন বর্ডার এবং স্পর্শকাতর এলাকায় ডিউটি করেন আধাসামরিক বাহিনীর জওয়ানরা। কেউ তাদের মধ্যেই বিস্তার করেছে করোনা ভাইরাস। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে করোনা আক্রান্ত প্রায় ২০০ জওয়ান। নিহত ২ জন। সিআরপিএফে ১৬২ জন জওয়ান করোনা ভাইরাসে আক্রান্ত। নিহত ১। আইটিবিপিতে ৮৫ জন জওয়ান করোনায় আক্রান্ত। বিমানবন্দর ও দিল্লির মেট্রো সুরক্ষার জন্য মোতায়েন সিআইএসএফে এখনও পর্যন্ত ৩৫ জন জওয়ানের শরীরে কোভিড-১৯ পজেটিভ মিলেছে। প্রাণহানি হয়েছে দু’জনের। এসএসবিতে ১৭ জন জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তবে এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ৪৫০ জন জওয়ান আক্রান্ত হয়েছে রাজধানী দিল্লিতেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top