News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : রাজ্যের জন্য বিদেশ থেকে আমদানিকৃত শূকর ছানা দিল্লিতে একান্তবাসে
Image

লকডাউন : রাজ্যের জন্য বিদেশ থেকে আমদানিকৃত শূকর ছানা দিল্লিতে একান্তবাসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ করোনা-র প্রকোপে লকডাউন-এ বিদেশ থেকে আমদানি করা উচ্চ প্রজাতির শূকর ছানা দিল্লিতে এখন একান্তবাস-এ(কোয়ারেনটাইন) রয়েছে৷ সাধারণ নিয়মে বিদেশ থেকে আমদানি করা শূকর ছানা বিভিন্ন পরীক্ষা-র পর ছাড়পত্র দেওয়া হয৷ কিন্ত, এখন লকডাউন-এ ত্রিপুরায় ওই শূকর ছানা আনা সম্ভব হচ্ছে না৷


এ-বিষয়ে প্রাণী সম্পদ বিকাশ দফতরের পদস্থ আধিকারিক বলেন, ইউনাইটেড কিংডম থেকে উচ্চ প্রজাতির ৫৪টি শূকর ছানা ত্রিপুরায় আনার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ একদম নতুন প্রজাতির ওই শূকর ছানা ত্রিপুরায় শূকরের প্রজনন বৃদ্ধির উদ্দেশ্যে আনা হচ্ছে৷ তাঁর কথায়, দীর্ঘ ২০ বছর বাদে নতুন প্রজাতির শূকর ছানা আনা হচ্ছে৷ কিন্ত, করোনা-র প্রকোপে লকডাউন বাধা হয়ে দাঁড়িয়েছে৷
তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারী ৫৪টি শূকর ছানা দিল্লি-তে এসে পৌছেছে৷

সাধারণ নিয়মে ওই শূকর ছানাগুলির পরীক্ষা হয়েছে৷ তাঁর কথায়, বিদেশ থেকে আমদানি প্রাণী-র পরীক্ষার পর ছাড়পত্র মিললে তবেই রাজ্যে আনা সম্ভব হয়৷ কিন্ত, ওই পরীক্ষায় যে সময় লেগেছে, ততক্ষনে দেশে লকডাউন শুরু হয়ে গেছে৷ ফলে, শূকর ছানাগুলি ত্রিপুরায় আনা সম্ভব হয়নি৷ তাঁর দাবি, দিল্লিতে কেন্দ্রীয় সরকারের তত্বাবধানে ওই ৫৪টি শূকর ছানা একান্তবাস-এ রয়েছে৷ লকডাউন সমাপ্ত হওয়ার পর ত্রিপুরায় আনার ব্যবস্থা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top