News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসাতেই বিএসএফের ৮৬ নং ব্যাটেলিয়ানেও করোনার প্রকোপ, আক্রান্ত আরও ২৪ জওয়ান
Image

আমবাসাতেই বিএসএফের ৮৬ নং ব্যাটেলিয়ানেও করোনার প্রকোপ, আক্রান্ত আরও ২৪ জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ রাজ্যে করোনার প্রকোপ ক্রমশ প্রখর হচ্ছে৷ আজ নতুন করে ২৪ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তারা সকলেই ধলাই জেলা সদর আমবাসায় জওহরনগরস্থিত ৮৬ নং ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ান৷ সব মিলিয়ে রাজ্যে ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷


টানা ছয়দিন ধরে কোভিড-১৯ পজেটিভ রোগীর সন্ধান মিলছে৷ স্বস্তির বিষয়, এখনও সাধারণ জনগণ করোনা আক্রান্তের রিপোর্ট মিলেনি৷ আমবাসা জওহরনগরস্থিত বিএসএফ ক্যাম্পে ১৩৮ নং ও ৮৬ নং ব্যাটেলিয়ান রয়েছে৷ গতকাল পর্য্যন্ত ১৩৮ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের করোনা আক্রান্তের রিপোর্ট এসেছে৷ আজ সেই তালিকায় বিএসএফের ৮৬ নং ব্যাটেলিয়ানও যুক্ত হয়েছে৷
আজ রাজ্যে ৬৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছিল৷ তাতে, বিএসএফ সহ করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন সাধারণ নাগরিক রয়েছেন৷ এদিকে, রাজস্থানের কোটা ফেরত সকলের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷


বৃহস্পতিবার অতিরিক্ত মুখ্যসচিব জানান, আমবাসাস্থিত বিএসএফের ওই ক্যাম্পে ৮৬ নম্বর ব্যাটালিয়নেরও হেড কোয়ার্টার রয়েছে৷ ৮৬ নম্বর ব্যাটালিয়নে মোট ২০৯ জন বিএসএফ জওয়ান রয়েছেন৷ এর মধ্যে ১১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে৷ এতে প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট এসেছে৷ তাঁর কথায়, ৮৬ নং ব্যাটালিয়নের জওয়ানদের পরিবারের সদস্য সংখ্যা ১০৪৷ তাদের নমুনাও সংগ্রহ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷


তিনি জানান, আজ মোট ৬৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তার মধ্যে বিএসএফের ১৩৮ নং ও ৮৬ নং ব্যাটালিয়নের জওয়ান সহ সাধারণ নাগরিক রয়েছেন৷ অতিরিক্ত মুখ্যসচিব আরও জানান, আজ পর্যন্ত ৬,৮৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে ৬৫ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে৷ ২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ১ জন বহিঃরাজ্যে চিকিৎসাধীন৷ বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬২৷
তাঁর কথায়, রাজস্থানের কোটা থেকে ত্রিপুরায় ফেরত ছাত্রছাত্রী এবং অন্যান্যদের নমুনা পরীক্ষায় সকলেই নেগেটিভ রিপোর্ট আসায় তাদের সবাইকে আজ রাতে বা কাল সকালের মধ্যে ছেড়ে দেওয়া হবে৷ রাজস্থানের কোটা থেকে আগত গাড়ি চালকরা বর্তমানে ভগৎ সিং যুব আবাসে রয়েছেন৷ তাঁরাও আগামীকাল রাজস্থানের উদ্দেশে রওয়ানা দেবেন৷
আজ গভীর রাতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্যুইট করে বলেন, আমবাসায় ৮৬ নং ব্যাটেলিয়ান বিএসএফের ২৪ জন জওয়ানের কোভিড -১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷ তবে, কোন সাধারণ নাগরিকের কোভিড-১৯ রিপোর্ট এখনও পজেটিভ আসেনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top