News Flash

  • Home
  • Uncategorized
  • ডাইনি অপবাদ কাণ্ডে বিহার পুলিশকে নোটিশ ধরল মহিলা কমিশন
Image

ডাইনি অপবাদ কাণ্ডে বিহার পুলিশকে নোটিশ ধরল মহিলা কমিশন

নয়া দিল্লি, ৬ মে (হি. স.):   তিন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে নিগ্রহ করা কাণ্ডে বিহার পুলিশের ডিজি গুপ্তেশ্বর পান্ডেকে নোটিশ ধরাল জাতীয় মহিলা কমিশন। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি ডাইনি অভিযোগে বিহারের মুজাফফরপুর তিন মহিলাকে মাথা ন্যাড়া করিয়ে হেনস্থা করা হয়। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় বিভিন্ন মহলে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়েছে দেশের বুদ্ধিজীবী মহল। এই ঘটনায় রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মহিলা কমিশন।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা জানিয়েছেন, রাজ্যে আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও এরকম ধরনের ঘটনা ঘটে চলেছে। তা বড়ই নিন্দনীয় ও লজ্জাজনক। জানা গিয়েছে সোমবার গ্রামবাসীরা ওই তিন মহিলাকে ডাইনি অপবা দিয়ে মাথা ন্যাড়া করে পিটিয়ে পেচ্ছাপ খেতে বাধ্য করে।এমনকি তাদের কাপড় খুলে নেওয়া হয়।গোটা ঘটনায সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল আরজেডি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top