News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৯ টিলায় বিদ্যুৎ সাব স্টেশনে ভয়াবহ অগ্ণিকান্ড, বিঘ্নিত পরিষেবা
Image

৭৯ টিলায় বিদ্যুৎ সাব স্টেশনে ভয়াবহ অগ্ণিকান্ড, বিঘ্নিত পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ শহরতলীর ৭৯টিলায় বিদ্যুৎ নিগমের গ্রীডে বুধবার রাতে ভয়াবহ অগ্ণিকান্ড ঘটে গেল৷ তাতে নিগমের প্রচুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ অগ্ণিকান্ডের ফলে রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের এলাকাগুলিতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়৷ প্রায় এক ঘন্টা যাবৎ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়৷


জানা গিয়েছে, এদিন রাতে আচমকা ওই গ্রীডে কর্মরত নিগমের কর্মীরা দেখতে পান আগুন৷ সাথে সাথেই তারা খবর দেন ফায়ার স্টেশনে ফায়ার সার্ভিসের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়৷ আগুনের ভয়াবহতা এতটাই বেশী ছিল যে বেশ কয়েকটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়৷ তাতে আগুন মুহুর্তের মধ্যেই বিস্তার লাভ করে৷ তড়িঘড়ি আগরতলা শহর ও শহরতলীর সবগুলি সাবস্টেশনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ আগুনের গ্রাসে চলে যায় ওই সাব স্টেশনের পাশে থাকা কয়েকটি দোকান ঘরও৷
এদিকে, অগ্ণিকান্ডের খবর পেয়ে সেখানে ছুটে যান বিদ্যুৎমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাছাড়া সেখানে পৌঁছেন বিদ্যুৎ নিগমের পদস্থ আধিকারীকরা৷ খোঁজ খবর নিয়েছেন অগ্ণিকান্ডের ব্যাপারে৷ তবে, এদিন বিদ্যুৎ গ্রীডে অগ্ণিকান্ডের ফলে আগরতলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা রীতিমতো নিষ্প্রদীপ হয়ে থাকে৷ স্ট্রিট লাইট থেকে শুরু করে বাড়িঘরেও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়৷ প্রায় এক ঘন্টা পর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়৷


জানা গিয়েছে, আগামীকাল এই গ্রীডে কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখা হবে৷ তবে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিন সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ নিগম সূত্রে জানা গিয়েছে এই অগ্ণিকান্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ প্রসঙ্গত, এদিন রাজ্যের বিভিন্ন স্থানে ঝড় তুফানেও বিদ্যুৎ নিগমের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গিয়েছে৷ খঁুটিও অনেক জায়গায় ভূপাতিত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top