News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়েলের পুত্রসন্তানকে শুভেচ্ছার বার্তা টলিপাড়ার
Image

কোয়েলের পুত্রসন্তানকে শুভেচ্ছার বার্তা টলিপাড়ার

কলকাতা, ৫ মে ( হি স): করোনা আবহের মাঝেই মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার এক পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল। নবজাতকের সঙ্গে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই কোয়েলের পুত্রসন্তানকে শুভেচ্ছাবার্তা টলিপাড়ার।

অভিনেত্রী সন্তানের ছবি প্রকাশ্যে আনতেই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমার খুব প্রিয় জুটি কোয়েল-রানে, তোমাদের জুনিয়রকে অনেক অনেক আদর’। অন্যদিকে অভিনেত্রী শুভশ্রী লিখেছেন ‘ও কি মিষ্টি! ভগবান তোমাদের সবাইকে ভাল রাখুন’। অভিনেত্রী সায়ন্তিকা লিখেছেন, ‘ছোট্ট রাজপুত্তুরকে অনেক অনেক ভালবাসা’। অভিনেত্রী রুক্মিণী মৈত্র লিখেছেন, ‘আদুরে বললেও খুব কম বলা হবে! ঈশ্বর ওকে ভাল রাখুন। আর তুমিও সুস্থ থেকো কোয়েলদি’। অভিনেত্রী নুসরাত লিখেছেন, ‘অনেক অনেক ভালোবাসা এঞ্জেল’। বাংলা কমার্শিয়াল হোক কিংবা আর্ট ফিল্ম সব জায়গাতেই দাপিয়ে অভিনয় করেছেন টলি পাড়ার অতিপরিচিত মুখ কোয়েল মল্লিক ।

২০১৩ সালে ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। পঞ্জাবি এবং বাঙালি মতে নিশপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক। ২০১৩ সালে বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল কোয়েলকে। আর তাদের সপ্তম বিবাহবার্ষিকীর দিনই অভিনেতা হওয়ার কথা প্রকাশ্যে আনেন। আর কিছুদিন আগে করোনা আবহের মাঝেই ‘বেবি বাম্ব’ নিয়ে প্রকাশ্যে এসেছিলেন অভিনেত্রী কোয়েল। এবার পুত্র সন্তানের জন্ম দিয়ে মা হলেন কোয়েল।কোয়েল ও তাঁর সন্তান দুজনেই সুস্থ এমনটাই খবর পরিবার সূত্রে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top