News Flash

  • Home
  • Uncategorized
  • মদের দোকান খুলতেই ত্রিপুরায় ক্রেতাদের মধ্যে বাড়তি উন্মাদনা, প্রত্যেক বিপণিতে উপচে পড়ে ভিড়
Image

মদের দোকান খুলতেই ত্রিপুরায় ক্রেতাদের মধ্যে বাড়তি উন্মাদনা, প্রত্যেক বিপণিতে উপচে পড়ে ভিড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ কেন্দ্রীয় সরকার ছাড় দেওয়ায় আজ সোমবার থেকে সারা দেশে মদের দোকান খুলেছে| তাতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে| আজ সোমবার ত্রিপুরার বিভিন্ন প্রান্তে সমস্ত মদের দোকানে প্রচণ্ড ভিড় ছিল| উদয়পুরে বৃষ্টিতে ভিজে মানুষ মদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন| আজ মানুষের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে| কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে মদের দোকান খোলার ক্ষেত্রে গ্রাহকদের ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে| অবশ্য ওই নির্দেশ সম্পূর্ণ পালন হয়নি| তবে বিভিন্ন দোকানেই কিছুটা দূরত্ব বজায় রেখে মানুষ লাইনে দাঁড়িয়ে মদ নিয়ে গেছেন|

জনৈক বিক্রেতা বলেন, সরকারি আদেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা মদ বিক্রি করছি| শুধু তা-ই নয়, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়েছে| তিনি বলেন, মাস্ক ছাড়া কোনও ক্রেতা আসলে তাকে মদ বিক্রি করা হচ্ছে না| লকডাউন ঘোষণার পর থেকে দোকান বন্ধ ছিল| তাই আজ প্রচণ্ড ভিড় ছিল| তিনি বলেন, মদ পর্যাপ্ত মজুত রয়েছে| কিন্তু মানুষ অতিরিক্ত ক্রয় করছেন|

এদিকে, আজ মদের জন্য বিভিন্ন জায়গায় প্রচুর লম্বা লাইন দেখা গেছে| জনৈক ক্রেতা বলেন, ভোরবেলা দোকানে লাইন দিয়েছি| তবেই, মদ কিনে বাড়ি ফিরছি| আজ মদের দোকান খুলতেই মানুষদের মধ্যে এক আলাদা উৎসাহ লক্ষ্য করা গেছে| তাদের দেখে বোঝা যাচ্ছিল না, দেশ করোনা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে| গোমতি জেলা সদর উদয়পুরে বৃষ্টিতে ভিজে মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন| তবে, মদ কেনা নিয়ে এখন পর্যন্ত কোনও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি| দোকানের সামনে পুলিশি প্রহরা ছিল| ফলে মানুষ সুশৃঙ্খল ভাবেই লাইনে দাঁড়িয়ে মদ নিয়ে গেছেন|

আজ বিকেল পাঁচটা পর্যন্ত মদের দোকান খোলা ছিল| প্রতিদিন এমনই ভাবে সকাল দশটায় দোকান খুলবে এবং বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top