News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবারসহ ৩৩ হাজার পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরানোর উদ্যোগ রাজ্য সরকারের
Image

পরিবারসহ ৩৩ হাজার পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরানোর উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ ত্রিপুরায় আটক পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ তাঁদের ফেরত পাঠানোর জন্য একটি টিম গঠন করা হয়েছে৷ ত্রিপুরায় পরিবার সমেত মোট ৩৩ হাজার পরিযায়ী শ্রমিকের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে ফেসবুক বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁদের সকলকে ট্রেনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি৷ এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার নির্দেশ জারি করেছেন৷ তাতে ত্রিপুরা প্রশাসনের চার পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত টিম ঘোষণা করেছেন তিনি৷


লকডাউন ঘোষণার পর পরিযায়ী শ্রমিকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ অনেকের রোজগার বন্ধ হয়ে গেছে৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকার ট্রেনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠানোর উদ্যোগ নিয়েছে৷ তাতে শামিল হয়েছে ত্রিপুরাওঊ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছে অনেক আগেই৷ তাঁদের খাবার সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে ত্রিপুরা সরকার৷ তবুও তাঁরা বাড়ি ফেরার জন্য উদগ্রীব৷ তাই, এখন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হচ্ছে৷


বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অসম এবং পশ্চিমবঙ্গ থেকে পরিবার নিয়ে অনেক পরিযায়ী শ্রমিক কাজের জন্য ত্রিপুরায় বসবাস করছেন৷ বর্তমানে তাঁদের কাজের মরশুম সমাপ্ত হয়ে গেছে৷ কিন্তু লকডাউনে তাঁরা বাড়ি যেতে পারছেন না৷ তাঁদের বাড়ি ফেরানোর বিষয়ে ত্রিপুরা সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ করেছে৷ পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথেও আলোচনা করেছে৷ সে মোতাবেক ভারতীয় রেলের জেনারেল ম্যানেজারের সাথে আলোচনার মাধ্যমে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷


পরিবার সহ ওই ৩৩ হাজার পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফেরানোর জন্য ত্রিপুরা সরকারের প্রধানসচিব এস আর কুমার, বিশেষ সচিব দীপা ডি নায়ার, শ্রম কমিশনার তাপস রায় এবং যুগ্ম পরিবহণ কমিশনার অজিত দেবনাথকে নিয়ে একটি টিম গঠন করেছে৷ সমস্ত নিয়ম মেনে ওই টিম পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করবে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, লকডাউনে ত্রিপুরায় আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা পরিবার নিয়ে বাড়ি ফিরতে পারবেন৷ ট্রেনে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে৷ ত্রিপুরা সরকারের পদস্থ আধিকারিকরা ওই সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা সুনিশ্চিত করবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top