News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশি মহিলার অনুপ্রবেশ সীমনায়
Image

সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশি মহিলার অনুপ্রবেশ সীমনায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ করোনা-র প্রকোপে লকডাউন চলাকালীন সময়েও বাংলাদেশ থেকে ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশ বন্ধ হচ্ছে না৷ আজ সোমবার ফের সীমান্ত ডিঙিয়ে অবৈধভাবে ত্রিপুরা আগত এক মহিলাকে স্থানীয় জনগণ আটক করে পুলিশে দেন৷ পরে বিএসএফ এসে ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়৷ পশ্চিম ত্রিপুরা জেলার অধীন সিমনা এলাকায় বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের চকবাজার এলাকায় স্থানীয় জনগণ বাংলাদেশের জিংলাতলি এলাকার বাসিন্দা জাহানারা বেগমকে অবৈধ প্রবেশের দায়ে আটক করে পুলিশে দিয়েছেন৷


এ-বিষয়ে স্থানীয় মাংস বিক্রেতা রঞ্জন পোদ্দার বলেন, আজ দুপুরে দলদলি বাজারে আগরতলা-সিমনা প্রধান রাস্তায় এক মহিলাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়৷ সন্দেহ হওয়ায় ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে এসেছেন৷ কিন্তু বাংলাদেশ থেকে কীভাবে এসেছেন তা তিনি বলতে পারছিলেন না৷ রঞ্জন বাবুর কথায়, চারদিকে করোনা-র প্রকোপ দেখা দিয়েছে৷ বাংলাদেশেও করোনা-র প্রকোপ বিরাজ করছে৷ তাই, কোনও ঝুঁকি না নিয়ে ওই মহিলার বিষয়ে সুন্দরটিলা ফাঁড়িতে খবর দেহ৷ পুলিশ আসার পর বিএসএফও এসেছে এবং ওই মহিলাকে নিয়ে গেছে৷


এদিকে মহিলাটি জানান, তার নাম জাহানারা বেগম৷ তার স্বামী আবুল খায়ারঊ বাংলাদেশের জিংলাতলিতে তিনি থাকেন৷ কিন্তু স্বামীর বাড়িতে অশান্তি, তাই তাকে তাড়িয়ে দিয়েছে৷ বাড়ি থেকে বের হয়ে নানি-র বাড়িতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন৷ এর পর ত্রিপুরায় কীভাবে এসেছেন তা তিনি বলতে পারছেন না৷ তার কথাবার্তায় কিছু অসংলগ্ণতা রয়েছে৷ বিএসএফ ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে৷ পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বিষয় বিএসএফ-এর এক্তিয়ারভুক্ত৷ তাই মহিলাকে বিএসএফ-এর হেফাজতে পাঠানো হয়েছে৷


প্রসঙ্গত, গত এক সপ্তাহে এ-নিয়ে তিন জন বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের সময় আটক করা হয়েছে৷ সাব্রুমে এক মানসিক ভারসাম্যহীন, বিলোনিয়ায় এক যুবক এবং আজ সিমনাতে এক মহিলা অবৈধ প্রবেশের সময় আটক করা হয়েছে৷ করোনা পরিস্থিতিতে সীমান্ত ডিঙিয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ত্রিপুরার জন্য ভীষণ চিন্তাজনক বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top