News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্যে আটক ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনতে সাত আধিকারিক নিযুক্ত
Image

বহিঃরাজ্যে আটক ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনতে সাত আধিকারিক নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷বহিঃরাজ্যে আটক ত্রিপুরার নাগরিকদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার সাতজন আধিকারিককে দায়িত্ব দিয়েছে৷ এ-বিষয়ে সোমবার এক বিজ্ঞপ্তি জারি হয়েছে৷
লকডাউনে প্রচুর ত্রিপুরার নাগরিক বহিঃরাজ্যে আটকে গেছেন৷ কেন্দ্রীয় সরকার আন্তঃরাজ্য যাতায়াতে অনুমতি দিয়েছে৷ তাতে অনেকেই ত্রিপুরায় ফিরছেন৷ ত্রিপুরা সরকার তাদের জন্য পাস-এর ব্যবস্থা করছে৷ গতকাল রাজস্থানের কোটা থেকে অভিভাবক সহ ২৪০ জন ছাত্রছাত্রী বাসে ত্রিপুরায় ফিরেছেন৷ ১১টি বাসে চেপে তাঁরা সকলে ত্রিপুরায় ফিরেছেন৷ তবুও অনেকে ত্রিপুরায় ফিরতে চাইছেন, কিন্ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ বিশেষ করে, অনেকেই যোগাযোগ করতে পারছেন না, কারণ কেউ ফোন ধরছেন না, এমন অভিযোগ উঠেছে৷


আজ ত্রিপুরা সরকার বহিঃরাজ্যে আটকে রয়েছেন যাঁরা তাঁদের ফিরিয়ে আনার জন্য রাজ্যভিত্তিক আধিকারিকদের দায়িত্ব দিয়েছে৷ অতিরিক্ত সচিব বিকাশ সিং তামিলনাড়ু, সচিব সহদেব দাস তেলেঙ্গানা, সচিব তনুশ্রী দেববর্মা কর্ণাটক, সচিব সৌম্যা গুপ্তা অসম, সচিব অপূর্ব রায় পশ্চিমবঙ্গ এবং সচিব কিরেন গিত্তেকে মহারাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে৷ ওই রাজ্যগুলিতে ত্রিপুরার নাগরিক যাঁরা আটকে রয়েছেন তাঁদের ফিরে আনার সমস্ত ব্যবস্থা করবেন ওই আধিকারিকরা৷

এছাড়া, ওই সব রাজ্যের বাইরে অন্য কোনও রাজ্যে যাঁরা আটকে রয়েছেন তাদের ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করবেন অতিরিক্ত সচিব দেবানন্দ রিয়াং৷ মুখ্যসচিব মনোজ কুমার আজ এই বিজ্ঞপ্তি জারি করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top