News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ ক্যাম্পেই সংক্রমিত হয়েছেন জওয়ান : এসিএস
Image

বিএসএফ ক্যাম্পেই সংক্রমিত হয়েছেন জওয়ান : এসিএস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে৷৷ রাজ্যে বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়ানে করোনা আক্রান্ত ১৪ জওয়ানের সংস্পর্শে ছিলেন এমন আরও ১৭৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আশা করা যাচ্ছে, আজ (সোমবার) সন্ধ্যার মধ্যেই সমস্ত রিপোর্ট এসে যাবে৷ এদিকে, গতকাল চিহ্ণিত ১২ জন করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানদের আজ জিবি হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে আনা হবে৷
প্রসঙ্গত, একজন বহির্রাজ্যের অ্যাম্বুলেন্স চালক৷ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে৷ চেন্নাই থেকে রোগী নিয়ে ত্রিপুরায় আসার পর তাকে পরীক্ষা করা হয়েছিল৷ তাতেই করোনা আক্রান্তের রিপোর্ট মিলেছে৷ এছাড়া প্রথম দুই করোনা আক্রান্ত রোগমুক্ত হয়েছেন৷ কিন্তু গত দু-দিনে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে ত্রিপুরায়৷


সবচেয়ে চিন্তার বিষয়, করোনা আক্রান্ত বিএসএফ জওয়ানরা লক্ষণহীন ছিলেন৷ কারণ, ত্রিপুরায় বিএসএফ-এর প্রথম আক্রান্ত জওয়ান ১১ মার্চ ছুটি কাটিয়ে ত্রিপুরায় ফিরেছেন৷ কিন্তু অসুস্থ হয়েছেন গত ২৫ এপ্রিলঊ শুধু তা-ই নয়, তাঁর সংস্পর্শে ছিলেন বাকি ১৩ জন জওয়ানের করোনা আক্রান্তের কোনও লক্ষণ ছিল না৷


আজ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, বিএসএফ-এর প্রথম দুই করোনা আক্রান্ত জওয়ানদের ইতিমধ্যে জিবি হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রে ভরতি করা হয়েছে৷ গতকাল করোনা আক্রান্ত হিসেবে চিহ্ণিত ১২ জন জওয়ানকে আজই আইসোলেশন সেন্টারে নেওয়া হবে৷ তিনি জানান, বিএসএফ জওয়ানদের সংস্পর্শে ছিলেন এমন আরও ১৭৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চলছে৷ ইতিমধ্যে ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ মিলেছেঊ ওই ১৭৯ জনের রিপোর্ট সন্ধ্যার মধ্যে এসে যাবে৷ তাঁদের মধ্যে বিএসএফ জওয়ান, চিকিৎসক, নার্স, প্যারা-মেডিক্যাল স্টাফ সহ অন্যান্যরা রয়েছেন৷


তাঁর কথায়, করোনা-র তিন ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷ কোভিড-১৯ উৎসর্গিত হাসপাতাল, কোভিড-১৯ উৎসর্গিত চিকিৎসা কেন্দ্র এবং কোভিড-১৯ কেয়ার উৎসর্গিত কেন্দ্র, তিন জায়গায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top