News Flash

Image

আরও ১৩ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ দুই শিশু ও মহিলা সহ নতুন করে ১৩ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ তারা সকলেই ধলাই জেলা সদর আমবাসার জহরনগরস্থিত বিএসএফের ১৩৮ নং ব্যাটেলিয়ানের মুখ্য কার্য্যালয়ে ছিলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবি, এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে স্পষ্ট হয়েছে বিএসএফ জওয়ানদের করোনা আক্রান্তের ঘটনা জহরনগরস্থিত বিএসএফের প্রধান কার্য্যালয়েই সীমাবদ্ধ রয়েছে৷ তাই, বিএসএফের ওই প্রধান কার্য্যালয়ের সকলের নমুনা পরীক্ষা করা হবে৷


আজ নতুন করে ১৩ জন করোনা আক্রান্তের ঘটনায় ত্রিপুূরায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন৷ তাদের মধ্যে দুইজন সুস্থ হয়েছেন৷ গতকাল ১২ জন বিএসএফ জওয়ানের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছিল৷ আজ রাতে তাদের জিবি হাসপাতালে কোভিড-১৯ সেন্টারে আনা হয়েছে৷
এদিকে, আজ ১৭৯টি নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল৷ তারা বিএসএফের করোনা আক্রান্ত জওয়ানদের সংস্পর্শে ছিলেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, আজ ১০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে দুইজন শিশু ও এক মহিলা সহ তের জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


এদিন মুখ্যমন্ত্রী অভয়বানী দিয়ে বলেন, বিএসএফের প্রথম করোনা আক্রান্ত জওয়ানের গন্ডাছড়ায় সংস্পর্শে যারা ছিলেন তাদের অধিকাংশের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তার কথায়, ওই জওয়ান গন্ডাছড়ায় এডমিন বেস ক্যাম্পে গিয়েছিলেন৷ অসুস্থ হয়ে গন্ডাছড়া হাসপাতাল এবং কুলাই হাসপাতালে ভর্তি ছিলেন৷ গন্ডাছড়াস্থিত এডমিন বেস ক্যাম্পে ওই জওয়ানের সংস্পর্শে যারা ছিলেন তাদের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ সাথে তিনি আরও বলেন, ৭৬ জন স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৬০ জনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ বাকিদের নমুনা পরীক্ষার প্রক্রিয়া চলছে৷ তার আশা, তাদেরও কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসবে৷


মুখ্যমন্ত্রীর দাবি, এখন পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে স্পষ্ট হয়েছে বিএসএফ জওয়ানদের করোনা সংক্রমন আমবাসায় জহরনগরস্থিত প্রধান কার্য্যালয়েই সীমাবদ্ধ রয়েছে৷ তাই ওই প্রধান কার্য্যালয়ের প্রত্যেকের নমুনা পরীক্ষা করা হবে৷ তিনি রাজ্যবাসীকে আশ্বস্থ করেন, অতি অল্প সময়ের মধ্যে ওই রিপোর্টের ফলাফল প্রকাশ করা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top