News Flash

  • Home
  • Uncategorized
  • দুঃস্থদের দেওয়া গমের প্যাকেটে টাকা তিনি রাখেন নি, জানালেন আমির
Image

দুঃস্থদের দেওয়া গমের প্যাকেটে টাকা তিনি রাখেন নি, জানালেন আমির

মুম্বই, ৪ মে (হি.স.) :  লকডাউনের দুঃস্থদের দেওয়া গমের প্যাকেটের মধ্যে টাকা তিনি রাখেন নি । সোমবার এমনটাই জানালেন বলিউড তারকা আমির খান । সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সোমবার টুইটারে আমির লেখেন, ‘বন্ধুরা, গমের প্যাকেটে আমি টাকা রাখা ব্যক্তি আমি নই। এটা পুরোপুরি ভুয়ো খবর বা রবিন হুড নিজের পরিচয় প্রকাশ করতে চান না।’

লকডাউনের পরিস্থিতিতে চরম আর্থিক সংকটে পড়েছেন দেশের অসংখ্য মানুষ। সাহায্যের হাত বারিয়েছেন আমির খানও।  দুঃস্থদের এক কিলোগ্রাম করে গমের প্যাকেট দেন তিনি। সেই গমের প্যাকেটে ছিল ১৫,০০০ টাকা নগদ টাকা । দিনকয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। ভিডিয়োয় দাবি করা হয়েছে, গমের পরিমাণ কম হওয়ায় তা অনেকেই নিতে অস্বীকার করেছেন। তবে অনেকেই সেই প্যাকেট নিয়েছেন। আর প্যাকেট খুলতেই তাঁরা চমকে ওঠেন। কারণ প্যাকেটের মধ্যে নগদ ১৫,০০০ টাকা রয়েছে। যাঁদের সবথেকে বেশি  প্রয়োজন, শুধুমাত্র তাঁরা যাতে সাহায্য পান, তা নিশ্চিত করতে আমির এরকম কাজ করেছেন বলে ভিডিয়োয় দাবি করা হয়।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার সোশ্যাল মিডিয়ার আমিরের চিন্তাভাবনা তারিফ করেন অনেকেই। তবে সোমবার খোদ আমির জানিয়ে দিলেন, গমের প্যাকেটে তিনি টাকা দেননি। এরপরও আমিরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top