News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় রাজ্য সরকার সক্রিয় ভাবে কাজ করছে : বিজেপি

করোনা মোকাবিলায় রাজ্য সরকার সক্রিয় ভাবে কাজ করছে : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় রাজ্য সরকার সক্রিয় ভাবে কাজ করছে৷ এক্ষেত্রে কোন ধরণের গাফিলতি নেই বলে দাবি করেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ সেই সাথে তিনি সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশের অভিযোগও খন্ডন করেছেন৷ তিনি বলেন, সিপিএম হতাশা থেকে অবান্তর কথাবার্তা বলছে৷


নবেন্দু বাবা আরও বলেন, সিপিএম এর জমানাতে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার যে অবস্থায় রেখে গিয়েছিল তা থেকে এখনও অনেকটাই উন্নত করা হয়েছে৷ স্বাস্থ্য পরিষেবাকে তলানিতে নিয়ে গিয়েছিল সিপিএম জমানা৷ বিরোধী দল সিপিএম যে দাবী তুলেছে তা বাস্তবের সাথে কোন মিল নেই৷


সমস্ত হাসপাতালে ওপিডি চালু করার বিষয়টি খন্ডন করে নবেন্দু ভট্টাচার্য্য বলেন রাজ্যের চারটি হাসপাতালে ওপিডি চালু রয়েছে৷ তাছাড়া দপ্তরের তরফ থেকে বহিঃরাজ্য থেকে আসা লোকদের নজরদারীতে রাখছে৷ রাজ্যের বাইরে যারা অবস্থান করছে তাদের বিষয়েও খোঁজ খবর রাখছে সরকার৷ সেই সাথে নবেন্দু ভট্টাচার্য্য অভিযোগ করেছেন, সিপিএম গোপানে গোপনে শহরে লোক জমায়েত করেছিল বদ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top