News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ঋষি কাপুর, শেষকৃত্য সম্পন্ন
Image

প্রয়াত ঋষি কাপুর, শেষকৃত্য সম্পন্ন

মুম্বই, ৩০ এপ্রিল ( হি স):  প্রয়াত ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হল । তাঁর মুখাগ্নি করলেন ছেলে রণবীর কাপুর । লকডাউনের জেরে শ্মশানে বেশি লোকজনে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। পরিবারের লোকজন এবং কিছু ঘনিষ্ঠ ব্যক্তিরাই শ্মশানে ছিলেন।

ঋষি কপূরের শেষকৃত্যে যোগ দিতে শ্মশানে যান অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। এছাড়া আত্মীয় আরমান জৈন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। পুলিশ ১৫-২০ জনের বেশি লোককে শ্মশানে যাওয়ার অনুমতি দেয়নি। এদিন বাবার শেষকৃত্যে যোগ দিতে তাঁর মেয়ে ঋদ্ধিমা সাহনিকে দিল্লি থেকে মুম্বই আসার জন্য বিশেষ অনুমতি দিয়েছে পুলিশ। দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আর পি মীনা জানিয়েছেন, ‘ঋদ্ধিমার সঙ্গে আরও চারজনকে মুম্বই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন ভরত সাহনি, সামারা সাহনি, অক্ষয় সাহনি ও দৃগলক্ষ্মী রাই।’

আজ সকালে প্রয়াত হন অভিনেতা করে ঋষি কাপুর । বৃহস্পতিবার সকালে টুইট করে ঋষি কাপুরের প্রয়াণের দুঃসংবাদ জানিয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। ঋষির সঙ্গে হাসপাতালে ছিলেন তাঁর স্ত্রী নীতু সিং। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন ঋষি।  

কাপুর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত দু’বছর ধরে চিকিৎসা চলা সত্ত্বেও, তিনি চনমনে ছিলেন। তিনি জীবন পুরোপুরি উপভোগ করার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন। তাঁর সবচেয়ে পছন্দের বিষয় ছিল পরিবার, বন্ধু-বান্ধব, খাওয়া ও চলচ্চিত্র। তাঁকে দেখে সবাই এটা ভেবে অবাক হয়ে যেতেন, তিনি কীভাবে অসুখকে শরীর ও মনের উপর প্রভাব ফেলতে দেননি! তাঁকে চোখের জলে নয়, হাসিমুখে স্মরণ করাই ভাল।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top