News Flash

  • Home
  • Uncategorized
  • হাইড্রক্সক্লোরকুইনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক কুনাল সাহা
Image

হাইড্রক্সক্লোরকুইনের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন চিকিৎসক কুনাল সাহা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.):  করোনা চিকিৎসা ব্যবহৃত হওয়া হাইড্রক্সক্লোরকুইন ও এজিথ্রমাইসিনের পার্শ্ব প্রতিক্রিয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কোনও প্রকারের রায় দিতে সম্মত নয়। বিচারপতি এন বি রমনা নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ওষুধ বিশেষজ্ঞ নন। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (আই সি এম আর)। তারাই সঠিক সিদ্ধান্ত নেবে।

চিকিৎসক ডাঃ কুনাল সাহা এই পিটিশন দায়ের করেছিলেন। পিটিশনে তিনি আদালতকে জানিয়েছিলেন যে হাইড্রক্সক্লোরকুইন ও এজিথ্রমাইসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে করোনায় আক্রান্ত রোগীরা প্রাণ হারাচ্ছে। তখন বিচারপতি রমনা জানতে চান আদৌ কি এমন পিটিশনে আদালত কোনও সিদ্ধান্ত নিতে পারে।এই বিষয়ে আদালত বিশেষজ্ঞ। পিটিশনটি আইসিএমআরের কাছে দায়ের করা উচিত। তারাই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। চিকিৎসক ডাঃ কুনাল সাহা আদালতকে বলেন এমন ধরনের ওষুধ প্রয়োগ করার আগে সংশ্লিষ্ট করোনা রোগীর সম্মতি নেওয়া উচিত।তখন আদালত সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে এই পিটিশন আইসিএমআর এর কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।পিটিশনে বলা হয়েছিল যে করোনায় গুরুতর আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বর্তমানে যে দিশা নির্দেশ দেওয়া হয়েছে। তাতে বদলা আনাটা প্রয়োজন।এই দিশা নির্দেশে হাইড্রক্সক্লোরকুইন ও এজিথ্রমাইসিনের ব্যবহার করার প্রসঙ্গ উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত পিপল ফর বেটার ট্রিটমেন্ট সংস্থার সভাপতি হলেন ডাক্তার কুনাল সাহা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top