News Flash

  • Home
  • Uncategorized
  • এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক মন্ত্রিসভায় অনুমোদন
Image

এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক মন্ত্রিসভায় অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল৷৷ রাজ্যে এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা৷ আজ সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ তাঁর দাবি, অতীতে ত্রিপুরায় এই ধরণের কোন পরিকাঠামো ছিল না৷


শিক্ষামন্ত্রীর কথায়, সিদ্ধান্ত অনুযায়ী উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের ডাইরেক্টরেটে এই ডেস্ক তৈরি করা হবে৷ তিনি বলেন, আমাদের রাজ্য প্রধানত কৃষির উপর নির্ভরশীল৷ ত্রিপুরা সরকারও কৃষিকেই অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিয়েছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় যারা কৃষিভিত্তিক শিল্প স্থাপন করতে চায় তাদের অনেকেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের, ন্যাশনাল হর্টি বোর্ডের এবং নাবার্ডের বিভিন্ন ভর্তুকী সম্পর্কে জানেন না৷ তাই ত্রিপুরা সরকার রাজ্যে কৃষিভিত্তিক ব্যবসাকে সম্প্রসারিত করতে এবং উদ্যোগীদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হর্টি বোর্ডের এবং নাবার্ডের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার জন্য এগ্রি এন্টারপ্রেনার ফেসিলিটেশন ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷


তাঁর কথায়, এই ডেস্কটি পরিচালনার জন্য সফেদের মাধ্যমে নিয়োগ করা হবে৷ এক্ষেত্রে যাদের এম বি এ সহ কৃষি-তে ডিগ্রী এবং মার্কেটিং অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে৷ এরজন্য ত্রিপুরা সরকারের বছরে ২৪ লক্ষ টাকা ব্যয় হবে৷ তিনি বলেন, মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচারের টেকনিক্যাল সাপোর্ট গ্রুপ ফাণ্ড থেকে এই টাকা ব্যয় করা হবে৷ শিক্ষামন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় প্রচুর পরিমাণে কাঁঠাল, লেবু, আনারস এবং সাদামূলা উৎপন্ন হয়৷ সেগুলিকে ভিত্তি করে কিভাবে শিল্পের উন্নয়ন করা যায় এবং রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা যায় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে৷


তাঁর দাবি, কৃষিভিত্তিক ব্যবসায়ে যুবকদের আগ্রহী করে তুলতে আগামী ১ বছরে ২ হাজার যুবককে সচেতন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ৪০০ জন যাতে ব্যবসা শুরু করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ১০ জনকে নতুন শিল্প ইউনিট স্থাপনের এবং ১ বছরের মধ্যে ৪টি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সভার আয়োজন করার উদ্যোগ নিতে হবে৷ তাতে রাজ্যে কর্মসংস্থানের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ ঘটবে বলে শিক্ষামন্ত্রী আশাব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top