News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর জওয়ানের গণপিটুনিতে আহত আট, মার খেলেন আরও কুড়ি জন
Image

টিএসআর জওয়ানের গণপিটুনিতে আহত আট, মার খেলেন আরও কুড়ি জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ মাস্ক পরা নিয়ে টিএসআর জওয়ানের মারে আহত হয়েছেন ৮ জন সবজি ব্যবসায়ী৷ আরও প্রায় ২০ জন লাঠির মার খেয়েছেন৷ তাতে ক্ষুব্ধ সবজি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য বাজর্া বন্ধের হুমকি দেন৷ এই হুমকিতে কিছুটা সুর নরম হয় পুলিশেব৷ সদর এসডিপিও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সাথে আলোচনায় দোষী পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন৷ আশ্বাস পেয়ে সবজি ব্যবসায়ীরা বাজার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেন৷ মঙ্গলবার সকালে মহারাজগঞ্জ বাজারে সংঘটিত এ ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল৷
করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ অবশ্য বিভিন্ন বাজার ব্যবসায়ীরাও বিক্রির ক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করেছেন৷ মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে এখন ক্রেতা-বিক্রেতা উভয়েই মাস্ক পরে থাকেন৷ কিন্তু, আজ সেই মাস্ক পরা নিয়েই তুলকালাম কাণ্ড ঘটে গেল মহারাজগঞ্জ বাজারে৷


বর্তমানে সবজি বাজার স্থানান্তরিত হয়েছে৷ এদিনের ঘটনা সম্পর্কে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির সম্পাদক নকুল দেবনাথ বলেন, করোনা মোকাবিলায় আমরা প্রত্যেকেই যথেষ্ট সচেতন৷ প্রত্যেক বিক্রেতা মাস্ক পরে সবজি বিক্রি করেন৷ এমন-কি, মাস্ক পরে না আসলে কোনও ক্রেতার কাছে সবজি বিক্রি করা হচ্ছে না৷ কিন্তু আজ বিনা দোষে টিএসআর জওয়ান বাজারে ঢুকে সবজি ব্যবসায়ীদের মেরে আহত করেছেন৷


এ-বিষয়ে জনৈক বিক্রেতা বলেন, সবজি বিক্রির সময় মাস্ক মুখ থেকে সামান্য সরে গিয়েছিল৷ তাতেই টিএসআর জওয়ান আমাদের প্রচণ্ড মারধর করেছে৷ নকুল বলেন, এমনিতেই লকডাউন-এ সাংঘাতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা৷ তবুও সমস্ত নিয়ম মেনে বাজার সচল রাখার চেষ্টা করে যাচ্ছি৷ কিন্তু আজকের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷ তাঁর দাবি, ৮ জন সবজি ব্যবসায়ী টিএসআর জওয়ানের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন৷ এছাড়া আরও প্রায় ২০ জন টিএসআর-এর লাঠির মার খেয়েছেন৷ তাই, প্রতিবাদে সবজি বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু সদর এসডিপিও ঘটনার তদন্ত করে দোষীর শাস্তির আশ্বাস দেওয়ায় বাজার বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছি আমরা৷ এদিকে এই ঘটনা সম্পর্কে পুলিশের কোনও বক্তব্য জানা সম্ভব হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top