News Flash

  • Home
  • Uncategorized
  • গরু চুরি ও জবাইকে কেন্দ্র করে উত্তেজনা কদমতলায়
Image

গরু চুরি ও জবাইকে কেন্দ্র করে উত্তেজনা কদমতলায়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৮ এপ্রিল৷৷ চুরি হওয়া গরুর মাংস কেটে বিক্রি করার অভিযোগ উঠল রমজান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে৷ এই ঘটনা নিয়ে উত্তরের কদমতলা থানা এলাকার পশ্চিম ইচাইলালছড়া গ্রামের ৫ নং ওয়ার্ডে উত্তেজনা৷ হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের বসবাস রয়েছে এই অঞ্চলে৷ শান্তি এবং সৌভ্রাতৃত্বের মধ্যে যখন এলাকার মানুষ বাস করছিলেন তখন কতিপয় চক্রান্তকারী ঘৃণ্য কাজটি করেছে বলে অভিযোগ৷


চুরি হওয়া গরু গুলি রমজান আলীর কাছে কারা তুলে দিল? পবিত্র রমজান মাসে চুরি হওয়া গরু আবার চোরের মত কেটে মাংস বিক্রির সময় এলাকাবাসীর নজরে আসে৷ গ্রামের লোকজনরা রমজান আলীর বাড়ির পাশে গরুর চামড়া দেখতে পান৷ পূর্বে এই গ্রাম থেকেই দুটি গরু চুরি হয়েছিল৷ তারপর এলাকাবাসী রমজান আলীকে জিজ্ঞেস করলে রমজান আলী স্বীকার করেছে যে সে গরু কেটেছে৷ খবর দেওয়া হয় কদমতলা থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ৷ স্থানীয় গ্রাম প্রধান ঘটনার খবর পেয়ে ছুটে আসেন৷ কারা গরু চুরি করেছে তা পুলিশকে এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷ এবার দেখার বিষয় এই গরু চোরদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়৷


লকডাউনের মধ্যেও গ্রামের মানুষ ভিড় জমিয়ে রমজান আলীকে গ্রেফতারের প্রতিবাদ জানান৷ পরে পুলিশ আসায় পরিস্থিতি শান্ত হয়৷ পুলিশ রমজান আলীকে থানায় নিয়ে আসে৷ কদমতলা থানার প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে চুরি করা গরুটি কাটা হয়েছে সেই গরুটির মালিক পশ্চিমী ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শরিফ উদ্দিনের৷ রাত দুটো নাগাদ শরিফ উদ্দিনের বাড়ি থেকে তার গরুটি চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল৷ অপর চুরি যাওয়া গরুটির এখনো কোনো হদিস মেলেনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top