News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সরকারি অফিসে মাস্ক না পরলে জরিমানা
Image

রাজ্যে সরকারি অফিসে মাস্ক না পরলে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ সরকারি এবং সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরতদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে৷ এখন থেকে ওই সব স্থানে মাস্ক না পরলে জরিমানা করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ত্রিপুরা সরকার৷ প্রথমবার লঙ্ঘন করলে ১০০ টাকা৷ পরবর্তী প্রতিবারের জন্য ২০০ টাকা করে জরিমানা করা হবে৷


এ-বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, গত ১৫ এপ্রিল কেন্দ্রীয় সরকার মাস্ক পরা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে৷ ত্রিপুরা সরকার সেই নির্দেশ মেনে রাজ্যের সরকারি দফতরে এবং সরকার অধিগৃহীত সংস্থায় কর্মরতদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ কিন্তু, এখন আরও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷


তাঁর কথায়, করোনা-র বিস্তার আটকাতে মাস্ক-এর কোনও বিকল্প নেই৷ তাই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে৷ তিনি বলেন, মুখে আবরণ রাখা জরুরি৷ সে-ক্ষেত্রে মাস্ক কিংবা অন্য কিছু দিয়ে নাক ও মুখ ঢেকে রাখলেই সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যাবে৷ তাই ত্রিপুরা মন্ত্রিসভা আজ মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে৷ তিনি জানান, অফির্সে করিডোর কিংবা বৈঠকখানা এবং যে কক্ষে অধিক মানুষ বসে কাজ করবেন সেখানে মুখে আবরণ রাখতেই হবে৷ নইলে প্রথম বার আদেশ অমান্য ১০০ টাকা এবং তার পরবর্তীতে প্রতিবারের জন্য ২০০ টাকা করে জরিমানা করা হবে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় পর্যাপ্ত মাস্ক রয়েছে৷ কোনও দফতরের কর্মচারীদের কাছে মাস্ক না থাকলে এনএইচএম-এর কাছে চাইলে বন্দোবস্ত করে দেবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top