News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : আগরতলায় বাজারগুলিতে স্ক্রিনিং শুরু
Image

করোনা : আগরতলায় বাজারগুলিতে স্ক্রিনিং শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় নজরদারি আরও কঠোর করা হয়েছে৷ মঙ্গলবার থেকে আগরতলার সমস্ত বাজারে স্ক্রিনিং করার ব্যবস্থা করা হয়েছে৷ পর্যায়ক্রমে সমস্ত মহকুমায় বাজারে স্ক্রিনিং-র ব্যবস্থা করা হবে৷


আজ এ-বিষয়ে সদর মহকুমা শাসক অসীম সাহা বলেন, করোনা মোকাবিলায় ত্রিপুরা অনেকটা ভাল পরিস্থিতিতে রয়েছে৷ কিন্ত, তাতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না৷ তাই, প্রতিনিয়ত নজরদারির ব্যবস্থা করা হয়েছেঊ তাঁর কথায়, বাজারে এখন মাস্ক পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে৷ তাছাড়া, প্রকাশ্যে থুতু ফেলা কিংবা প্রস্রাব করলে জরিমানার ব্যবস্থা রয়েছে৷ তাঁর সাফ কথা, করোনা মোকাবিলায় সকলকেই দায়িত্ব নিতে হবে৷ নাগরিক সমাজ-কেও দায়িত্ববান হতে হবে৷ তিনি বলেন, এখন বাজারে ক্রেতারা অনেকটাই সুশৃঙ্খল আচরণ করছেন৷ নিয়ম মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাড়াচ্ছেন৷


এদিন তিনি বলেন, আগরতলায় প্রধান বাজারগুলিতে স্ক্রিনিং-র ব্যবস্থা করা হয়েছে৷ ভ্রাম্যমান গাড়ি সন্দেহভাজনের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে৷ এ-বিষয়ে স্বাস্থ্য দফতরের আধিকারিক বলেন, থার্মাল স্কেনার দিয়ে বাজারে উপস্থিত ক্রেতাদের স্ক্রিনিং করা হবে৷ তাঁর বক্তব্য, একজন ক্রেতার জ্বর হয়েছে, থার্মাল স্কেনার-এ তা সহজেই ধরা পড়বে৷ তখন তার অন্য কোন উপসর্গ যেমন সর্দি কিংবা কাশি থাকলে সেই তথ্য সংগ্রহ করা হবে৷ করোনা সংক্রমনের উপসর্গ মিললে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে৷


ওই আধিকারিকের কথায়, আপাতত আগরতলায় প্রধান বাজারগুলিতে আই স্ক্রিনিং-র ব্যবস্থা করা হয়েছে৷ পর্যায়ক্রমে ত্রিপুরার সমস্ত মহকুমা বাজারে ওই ব্যবস্থা করা হবে৷ করোনা মোকাবিলায় এই পদক্ষেপ খুবই সময় উপযোগী বলে দাবি করেন তিনি৷ প্রসঙ্গত, করোনা আক্রান্তের সন্ধানে নমুনা সংগ্রহে গতকাল থেকে আগরতলায় ভ্রাম্যমান গাড়ি ব্যবহৃত হচ্ছে৷ তাতে, অনেক সুবিধা রয়েছে৷প্রথমত, ওই গাড়িতে করে নমুনা সংগ্রহে পিপিই কিট কম ব্যবহৃত হচ্ছে৷ তাছাড়া, বিভিন্ন জায়গায় ঘুরে ওই নমুনা সংগ্রহ করা যাচ্ছে৷ এখন থেকে সন্দেহভাজনদের দরজায় গিয়ে নমুনা সংগ্রহের ব্যবস্থায় ওই আয়োজন করা হয়েছে৷


ভ্রাম্যমান গাড়িতে নমুনা সংগ্রহে পিপিই কম ব্যবহৃত হচ্ছে৷ কারণ, শুধু যে প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন এবং তদারকি করছেন একমাত্র তিনি পিপিই পড়েছেন৷ নমুনা সংগ্রহের জন্য কোন পিপিই পড়তে হচ্ছে না৷ তিনি শুধু গাড়ির ভেতর থেকে অত্যাধিক সুরক্ষা বেষ্টনির মধ্যে নমুনা সংগ্রহ করছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top