News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন শেষে সুকলের পঠন-পাঠন নিয়ে আধিকারীকদের সাথে প্রস্তুতি বৈঠক শিক্ষামন্ত্রীর
Image

লকডাউন শেষে সুকলের পঠন-পাঠন নিয়ে আধিকারীকদের সাথে প্রস্তুতি বৈঠক শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ সোমবার শিক্ষা দপ্তরের আগামি কর্মসূচির বিষয়ে মহাকরণে বৈঠক অনুষ্ঠিত হয়৷ এই বৈঠকে পৌরহিত্য করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ উপস্থিত ছিলেন শিক্ষা সচিব, দুই অধিকর্তা, সকল জেলা শিক্ষা আধিকারিক, সকল ও.এস.ডি এবং এডিসি-র কর্মকর্তারা৷ আগামি ৩ থেকে ৪ দিনের মধ্যে ছাত্র-ছাত্রীদের কাছে বই পৌঁছে দেওয়া হবে৷ ইতিমধ্যেই সুকল গুলিতে ৮০ শতাংশ বই পৌঁছে গেছে৷ লক ডাউন উঠার পর ক্লাস শুরু হওয়ার আগে সকল সুকল গুলিকে সেনিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷


প্রত্যেক সুকলে পানীয় জল থাকা আবশ্যক৷ প্রয়োজন বোধে ট্যাংকার ক্রয় করা হবে৷ জেলা শাসকদের দপ্তর মারফত জানানো হবে সুকল গুলিতে জলের ব্যবস্থা করার জন্য৷ যে সকল সুকলে বেশি সংখ্যক ছাত্র- ছাত্রী রয়েছে সেখানে রুটিন করে ক্লাস নেওয়া হবে৷ সুকল খোলার পর প্রথমে শিক্ষকরা সুকলে যাবেন৷ তারপর সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের সুকলে যাওয়ার অনুমতি দেওয়া হবে৷ নুন্যতম শিক্ষক যাতে সুকলে থাকে সেই ব্যবস্থা করে পড়াশুনা শুরু করা হবে৷ জেলা শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে মিড-ডে-মিলের টাকা যেন যথা সময়ে সুকল গুলিতে পৌছায়৷


প্রয়োজনে এডিসি-তে থাকা অতিরিক্ত শিক্ষকদের নিয়ে আসা হবে৷ বৈঠকে গৃহীত কাজগুলি আগামি ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ মঙ্গলবার দুপুর ২ টায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেশের সকল রাজ্যের শিক্ষা মন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হবে৷ বৈঠকে আলোচ্য বিষয় নিয়েও এইদিন সংবাদ প্রতিনিধিদের অবগত করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top